Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Supreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?

স্বামী রাজের বিরুদ্ধে সাক্ষী দিতে নারাজ শিল্পা, হাইকোর্টের কড়া নির্দেশে বাতিল হল বিদেশ ভ্রমণও

৬০ কোটি টাকার প্রতারণা মামলায় হাইকোর্টের কড়া নির্দেশে বিদেশ ভ্রমণ বাতিল করলেন অভিনেত্রী শিল্পা শেট্টি। স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে সাক্ষ্য দিতে অস্বীকার করায় আদালতের কড়া অবস্থান।

 

স্বামী রাজের বিরুদ্ধে সাক্ষী দিতে নারাজ শিল্পা, হাইকোর্টের কড়া নির্দেশে বাতিল হল বিদেশ ভ্রমণও

শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 16 October 2025 17:10

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী, ব্যবসায়ী রাজ কুন্দ্রার জীবনে আইনি বিতর্ক যেন পিছু ছাড়ছে না। সম্প্রতি ৬০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি মামলায় বম্বে হাইকোর্টের কড়া ভর্ৎসনার মুখে পড়েছেন এই তারকা দম্পতি। আদালতের সাফ নির্দেশ ছিল— "আগে ৬০ কোটি টাকা জমা দিন, তারপর বিদেশে যান।" এই আইনি গেরোয় পড়ে অবশেষে বিদেশ ভ্রমণের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হলেন শিল্পা শেট্টি।

চলতি বছরের অগস্ট মাসেই মুম্বইয়ের এক ব্যবসায়ী রাজ-শিল্পার বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করেন। এর ফলে গত সেপ্টেম্বরে মুম্বই পুলিশ এই দম্পতির বিরুদ্ধে লুক আউট নোটিস (Look Out Notice) জারি করে, যার ফলে তাঁদের দেশের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আসে। অনুমতি সাপেক্ষেই তাঁদের বিদেশ ভ্রমণ করতে হবে।

এই লুক আউট নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ-শিল্পা বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেও, আদালত তাঁদের আবেদন সরাসরি খারিজ করে দেয়। আদালত তাঁদের জানায়, "আগে ষাট কোটি টাকা মেটান, তার পর লস অ্যাঞ্জেলস বা বিশ্বের যেখানে ইচ্ছে সেখানে ঘুরতে যান।" দু'বার শুনানি হলেও আদালত তার সিদ্ধান্তে অনড় থাকে।

আগের শুনানিতে শিল্পা শেট্টি আদালতে দাবি করেছিলেন যে, রাজ কুন্দ্রার কোম্পানির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই, তিনি কেবল সংস্থার একজন নির্বাচিত ডিরেক্টর মাত্র। এর উত্তরে প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর এবং গৌতম অখণ্ডের ডিভিশন বেঞ্চ শিল্পাকে একটি চমকপ্রদ প্রস্তাব দেন: "যদি বিদেশ যেতে চান, তাহলে স্বামীর বিরুদ্ধে আগে রাজসাক্ষী হোন।"

১৬ অক্টোবরের মধ্যে শিল্পাকে একটি লিখিত হলফনামা (অ্যাফিডেভিট) জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়, যেখানে তাঁর দাবির ভিত্তিতে রাজ কুন্দ্রার স্বাক্ষরও থাকতে হবে। তবে স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে না গিয়ে, শিল্পা শেট্টি এবার আদালতে জানালেন যে, তিনি তাঁর বিদেশ ভ্রমণ বাতিল করেছেন। ফলে আইনি জটিলতায় তাঁর বিদেশ যাওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত রইল।


```