Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রবিবারের হামি! ‘রক্তবীজ ২’-এর ফ্লোর থেকে অদেখা ছবি ভাগ শিবপ্রসাদের

ছবিতে দেখা যাচ্ছে, ঢাকাই জামদানি শাড়ি, মাথা ঢাকা ঘোমটা, দৃঢ় অথচ মমতাময়ী চোখের চাহনি—সব মিলিয়ে দর্শকের একাংশ নিশ্চিত, সীমা বিশ্বাসই শেখ হাসিনা। যদিও নির্মাতাদের তরফে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রবিবারের হামি! ‘রক্তবীজ ২’-এর ফ্লোর থেকে অদেখা ছবি ভাগ শিবপ্রসাদের

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 3 August 2025 20:04

দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালের পুজোয় গোটা টলিউডে আলোড়ন তুলেছিল ‘রক্তবীজ’। থ্রিলারধর্মী সেই ছবি শুধু বাংলায় নয়, জাতীয় স্তরেও প্রশংসা কুড়িয়েছিল। বিশেষ করে, দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধায়ের অনুপ্রেরণায় তৈরি ‘পুলু’ চরিত্রে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয় প্রশংসিত হয় সর্বত্র। এবার সেই ছবির সিক্যুয়েল ‘রক্তবীজ ২’-এর প্রস্তুতি তুঙ্গে।

এবছরও পুজোয় মুক্তি পেতে চলেছে ‘রক্তবীজ ২’। ছবি ঘিরে সবচেয়ে বড় চমক সীমা বিশ্বাস। সোশাল মিডিয়ায় পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর একটি অদেখা ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে জল্পনা—এই ছবিতে কি তবে তাঁকে দেখা যাবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার চরিত্রে?

 

ছবিতে দেখা যাচ্ছে, ঢাকাই জামদানি শাড়ি, মাথা ঢাকা ঘোমটা, দৃঢ় অথচ মমতাময়ী চোখের চাহনি—সব মিলিয়ে দর্শকের একাংশ নিশ্চিত, সীমা বিশ্বাসই শেখ হাসিনা। যদিও নির্মাতাদের তরফে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

শিবপ্রসাদ নিজেই লিখেছেন, “রবিবারের হামি। ‘রক্তবীজ ২’-এর শ্যুটিংয়ে আমার প্রিয় অভিনেত্রী সীমা বিশ্বাসের সঙ্গে। প্রায় ২৮ বছর পর আবার একসঙ্গে কাজ করলাম।"

টলিপাড়ার খবর, মার্চে কলকাতায় এসেই শুটিং শুরু করেন সীমা বিশ্বাস। ছবির টিজারে তাঁকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে। আর সেখান থেকেই শুরু হয়েছে এই চরিত্র সংক্রান্ত নানা জল্পনা।

একটা জিনিস পরিষ্কার—এই পুজোয় ‘রক্তবীজ ২’ যে আবারও টলিউডে ঝড় তুলতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এখন অপেক্ষা, সীমা বিশ্বাসের চরিত্র নিয়ে জল্পনার অবসান কবে হয়!


```