Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

মেয়ের বিয়ের তোড়জোর শুরু শত্রুঘ্নর, পাঁচ দিন ধরে অনুষ্ঠান, আমন্ত্রিতদের তালিকাতেও চমক

২৩ জুন মুম্বইয়ে বসতে চলেছে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ের আসর।

মেয়ের বিয়ের তোড়জোর শুরু শত্রুঘ্নর, পাঁচ দিন ধরে অনুষ্ঠান, আমন্ত্রিতদের তালিকাতেও চমক

সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল

শেষ আপডেট: 12 June 2024 10:49

দ্য ওয়াল ব্যুরো: বিয়ে করতে চলেছেন সোনাক্ষী সিনহা। জল্পনা রটে গেলেও, সিনহা পরিবারের তরফে এখনও সোনাক্ষীর বিয়ের খবর নিশ্চিত করা হয়নি। তবে বলিউডে জোর কানাঘুষো চলছে, ২৩ জুন মুম্বইয়ে বসতে চলেছে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ের আসর।

প্রথমে শোনা গেছিল, খুব ছিমছাম অনুষ্ঠানের মধ্যে দিয়েই বিয়ে করবেন দুই বলিউড তারকা। না, তেমনটা আপাতত হচ্ছে না বলেই খবর। বরং বলিউডের অন্যান্য যুগলদের মতোই, শত্রুঘ্ন সিনহার মেয়ের বিয়েও হবে জমজমাট। মুম্বইয়ে এক পাঁচতারা হোটেলে পাঁচ দিন চলবে বিয়ের অনুষ্ঠান। ১৯ জুন মুম্বইতে তাঁদের সঙ্গীত অনুষ্ঠিত হবে।

বলিউডে তারকাদের খবর ফাঁস হতে সময় নেয় না। সোনাক্ষীর বিয়ের ক্ষেত্রেও এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি ঠিকই, কিন্তু বিয়ের অনুষ্ঠান থেকে পোশাক, কোনও কিছুই আর রাখডাক নেই। বি টাউন সূত্রের খবর, ফ্যাশন ডিজাইনার আবু জানিরে সারারা পোশাকেই সেজে উঠবেন সোনাক্ষী। অন্যদিকে, বিয়ের জাহির ইকবাল পরবেন মণীশ মালহোত্রার গলাবন্ধ কুর্তা।

চব্বিশের লোকসভা ভোটে আসানসোল আসনে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছিল তৃণমূল। প্রায় ৬৩ হাজার ভোটে  বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়াকে হারিয়েছেন প্রবীণ অভিনেতা। পরিবারে এখন খুশির আমেজ। আর তারই মাঝে শুরু হয়েছে মেয়ের বিয়ের তোড়জোর। সোনাক্ষীর বিয়ের অতিথি তালিকাতেও রয়েছে বড় চমক। শেষ অতিথি হিসেবে দেখা যাবে সলমন খানকে। এমনকী ‘দাবাং’ নায়িকার আবদারে ভাইজান নাকি পারফর্মও করবেন।

 সম্প্রতি প্রথমবার সঞ্জয় লীলা বনশালির ‘হীরামাণ্ডি’ ছবিতে দুরন্ত অভিনয় করে নজর কেড়েছেন সোনাক্ষী। ‘হীরামাণ্ডি’ ছবি নিয়ে নানা সমালোচনা হলেও, সোনাক্ষীর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। বনশালির ‘হীরামাণ্ডি’ সিরিজের পুরো স্টারকাস্ট থাকবেন অভিনেত্রীর এই বিয়েতে।

সোনাক্ষী ও জাহির ইকবালের প্রেমের গুঞ্জন কান পাতলেই শোনা যেত বলিউডে। সম্প্রতি সলমন খানের পার্টিতেও প্রেমিক জাহিরের সঙ্গে হাজির হয়েছিলেন সোনাক্ষী। তাহলে কি জাহির ইকবালকেই বিয়ে করছেন সোনাক্ষী? জল্পনার সূত্রপাত তখন থেকেই। সদ্য সোনাক্ষীর হাতের হীরের আংটি দেখে অনেকেই মনে করেছিলেন, তাঁর বোধহয় বাগদান সারা রয়ে গিয়েছে। সেই সময়ে এবিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী। তবে এখন আর লুকোছাপা নেই। বিয়ের কার্ড দেখেই সেই জল্পনা যে সত্যি, বোঝা গেল।


```