Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'তারিফ করু কেয়া উসকি...' ঘরোয়া আয়োজনে দিল্লিতে জন্মদিন পালন করলেন শর্মিলা, এলেন না করিনা-সাবারা

দিল্লিতে ঘরোয়া আয়োজনে ৮১তম জন্মদিন পালন করলেন শর্মিলা ঠাকুরের। উপস্থিত ছিলেন সইফ, সোহা ও সারা, তবে করিনা ও সাবা আসেননি। কেন?

'তারিফ করু কেয়া উসকি...' ঘরোয়া আয়োজনে দিল্লিতে জন্মদিন পালন করলেন শর্মিলা, এলেন না করিনা-সাবারা

সোহার শেয়ার করা ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 9 December 2025 11:14

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীর কি কলি সিনেমা দেখে অনেকেই সেসময় বলেছিলেন শর্মিলা ঠাকুরকে কাস্ট করা একেবারেই যথাযথ ছিল। তাঁকে কাশ্মীরি মহিলাদের সাজে ফুলের মতোই লেগেছিল গোটা সিনেমায়। চর্চা চলত, মহম্মদ রফি কি আগেই বুঝতে পেরে গান বেঁধেছিলেন, 'তারিফ করু কেয়া উসকি, জিসনে তুমহে বানায়া!' তা জানা নেই, কিন্তু একাধিক বসন্ত পেরিয়েও তিনি যে আগের মতোই মিষ্টি আর সুন্দর আছেন, তা বুঝিয়ে দিল সাম্প্রতিক কিছু ছবি।

রবিবার দিল্লিতে পরিবারের সঙ্গে ৮১তম জন্মদিন (Birthday Celebration) পালন করলেন বর্ষীয়ান অভিনেত্রী। সেলিব্রেশনের মুহূর্ত শেয়ার করতে গিয়ে আম্মার 'কাশ্মীর কি কলি'র ওই গানটাই বেছে নিলেন সোহা আলি খান। সত্যিই তো এখনও তো ফুলের মতোই আছেন তাঁদের মা।

এই বিশেষ দিনে দিল্লির বাড়িতে ছেলে-মেয়ে, নাতনি ও পরিবারের ঘনিষ্ঠরাই শুধু উপস্থিত ছিলেন। কেক কাটা থেকে ইনায়ার হাতের বানানো কার্ড (Handmade Card)খুলে দেখা, সবটাই সোহা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

তাঁর সোমবারের পোস্টে একটি রেস্তরাঁয় শর্মিলার সঙ্গে সকলকে পোজ দিতে দেখা যায়। আরেক ছবিতে রয়েছেন সইফ, সারা ও শর্মিলা, কেবারে রাজকীয় ভঙ্গিতে, পিছনে সাজানো ক্রিসমাস ডেকরেশন (Christmas Décor)। জানা গিয়েছে, সইফ–সোহা–সারা তিনজনই দিল্লিতে উড়ে এসেছিলেন শুধুমাত্র এই পারিবারিক আয়োজনে যোগ দেওয়ার জন্য।

একটি ভিডিও ওই পোস্টে পাওয়া যায়, যেখানে সকলে মিলে ‘হ্যাপি বার্থডে’ গান গাইছেন, আর শর্মিলা কেক কাটছেন। এক নয়, দু'টি কেক, একটি চকোলেট কেক ও একটি ভ্যানিলা (Chocolate Cake, Vanilla Cake)। পরিবারের অন্য সদস্যরা যদিও অনুপস্থিত ছিলেন, বিশেষ করে করিনা কাপুর ও সাবা পাতৌদি। সোহা ছবি শেয়ার করতে গিয়ে সাবাকে মিস করার কথা উল্লেখও করেন।

ঠাকুমার কাছে উপস্থিত থাকলেও সোশ্যাল মিডিয়ায় আলাদা করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সারা আলি খান। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবির সঙ্গে তিনি লেখেন, “পরিবারের চাঁদ ও সূর্যকে জন্মদিনের শুভেচ্ছা। কতোটা ভালবাসি তা মুখে বলে বোঝানো যাবে না। ” শুভেচ্ছা জানানোর তালিকায় রয়েছেন করিনা কাপুর খানও। শেয়ার করেছেন পরিবারের না দেখা কিছু মুহূর্ত।

শর্মিলার জন্মদিন নিয়ে খুব বেশি হইচই না হলেও সম্প্রতি ১৪ বছর পরের কামব্যাক নিয়ে হয়েছেয বাংলা ছবি দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন, ১৪ বছর পর সেই বাংলা ছবির হাত ধরেই পর্দায় ফিরেছেনতিনি। ছবিতে স্মৃতিভ্রংশে ভোগা এক মাতৃতুল্য চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁর মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন, সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত ও বৃষ্টি রায়। মুক্তির পর থেকেই ছবি পেয়েছে প্রশংসা এবং জায়গা করে নিয়েছে ২০২৫–এর সর্বাধিক জনপ্রিয় বাংলা ছবির তালিকায়।


```