Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

বর ঘুম থেকে ওঠার আগেই মেকআপ করে নিতে হত শর্মিলাকে! পডকাস্টে ঘরের সিক্রেট বলে ফেললেন সোহা

পডকাস্টে নিজের ঘরের অন্দরের কথা বলে ফেললেন সোহা আলি খান। জানালেন, শর্মিলা ঠাকুরকে কেন মেকআপ করে থাকতে হত বাড়িতেও।

বর ঘুম থেকে ওঠার আগেই মেকআপ করে নিতে হত শর্মিলাকে! পডকাস্টে ঘরের সিক্রেট বলে ফেললেন সোহা

মনসুর আলি খান পতৌদির সঙ্গে শর্মিলা ঠাকুর

গার্গী দাস

শেষ আপডেট: 5 December 2025 20:06

দ্য ওয়াল ব্যুরো: মনসুর আলি খান পতৌদি নেই, শর্মিলা ঠাকুরও খুব একটা বেশি লোকচর্চায় থাকেন না। তাঁদের এক সময়ের সাড়া জাগানো প্রেম কাহিনি নিয়ে খুব একটা কিছু শোনা যায় না, রিলের সংখ্যাও তেমন নেই সোশ্যাল মিডিয়ায়। ফলে সকলের কৌতুহল রয়েছে পতৌদি পরিবারের অন্দরের গল্পে। সম্প্রতি একটি পডকাস্টে সেই গল্পই সামনে আনলেন সোহা। বাবা-মায়ের দাম্পত্যের টুকরো স্মৃতি শেয়ার করলেন সকলের সঙ্গে।

অতিথি সোনাক্ষী সিনহা ও কস্তুরি মহান্তকে নিয়ে কথাবার্তার মাঝেই উঠে এল শর্মিলা-পতৌদি দাম্পত্যের সেই গল্প। সোহা জানালেন, স্বামী কুণাল খেমুর সামনে তিনি একেবারেই সাধারণভাবে থাকেন। সাজগোজ (Makeup) করা বা  না করা নিয়ে তাঁর বিশেষ কোনও প্ল্যান থাকে না। কিন্তু মা শর্মিলা ঠাকুরের অভ্যাস ছিল একেবারে উল্টো। সোহা বলেন, 'মা আমাকে একবার বলেছিল, বিয়ের প্রথম দিকে না কি বাবা ঘুম থেকে ওঠার আগেই একটু সাজগোজ করে নিত। তারপর আবার শুয়ে পড়ত, যাতে বাবা ঘুম থেকে উঠেই ‘শর্মিলা ঠাকুর’কে দেখে।'

সোহা জানান, এটা দীর্ঘদিন চলেনি ঠিকই, কিন্তু সেই সময়ে শর্মিলা ঠাকুরের কাছে অভিনেত্রীর ইমেজ বজায় রাখা ছিল বড় বিষয়। "কিছুদিনের মধ্যেই তিনি এই অভ্যাস ছাড়েন," বলেন সোহা।

এই প্রসঙ্গেই সোহা সোনাক্ষীকে জিজ্ঞেস করেন, তাঁর সম্পর্কেও কি এমন কিছু করেন কি না। জবাবে সোনাক্ষী জানান, তিনি দেখতে কেমন, সেটা নিয়ে জাহিরের খুব একটা মাথাব্যথা নেই। বলেন, “আমার সম্পর্কে আমি অন্য কারণে আকৃষ্ট। ওর আচরণ, আমাকে কীভাবে অনুভব করায়, এসবই আসল। আমার রূপ বা সাইজ (Body Size) বদলেও সে সব বদলায় না।”

শর্মিলা-পতৌদি দম্পতির সম্পর্ক

১৯৬৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন শর্মিলা ঠাকুর ও ভারতীয় ক্রিকেট কিংবদন্তি মনসুর আলি খান পতৌদি (Mansoor Ali Khan Pataudi)। পরের বছর জন্ম নেন তাঁদের প্রথম সন্তান সইফ আলি খান (Saif Ali Khan)। ১৯৭৬ সালে জন্ম সাবা পতৌদির, আর ১৯৭৮ সালে সোহা আলি খানের। ২০১১ সালে ৭০ বছর বয়সে ফুসফুসজনিত সংক্রমণে প্রয়াত হন শর্মিলার 'টাইগার'।

সোহার এই আলোচনায় নতুন করে সামনে এল বিখ্যাত এই দম্পতির নিবিড় সম্পর্কের ছোট ছোট মুহূর্ত। যদিও সোহা বারবারই স্পষ্ট করেন, তাঁর নিজস্ব দাম্পত্যে বাহ্যিক চেহারার গুরুত্ব নেই। কুণাল তাঁকে সবসময়ই আত্মবিশ্বাসী করে তুলেছেন এবং এটাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

পডকাস্টের এই অংশ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বলিউডপ্রেমীরা শর্মিলা-পতৌদি দম্পতির অতীত জীবনকে নতুন করে স্মরণ করছেন, আবার সোহার খোলামেলা স্বীকারোক্তি নিয়েও চলছে আলোচনা।


```