Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কানজয়ী তিলোত্তমা থেকে জয়া-শর্মিলা— বিদেশ মাতাবে দুই বাংলার কোন কোন ছবি?

সবচেয়ে বেশি নজর কাড়ছে তনুশ্রী দাস ও সৌম্যনন্দ সাহির ছবি ‘বাক্স বন্দি’। এক নারীর জীবন সংগ্রাম নিয়ে তৈরি এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন কান পুরস্কারজয়ী অভিনেত্রী তিলোত্তমা সোম। পাশাপাশি রয়েছেন চন্দন বিশ্ত, সায়ন কর্মকার ও সুমন সাহা।

কানজয়ী তিলোত্তমা থেকে জয়া-শর্মিলা— বিদেশ মাতাবে দুই বাংলার কোন কোন ছবি?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 3 August 2025 18:14

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক মঞ্চে ফের উজ্জ্বল বাংলা ছবি। আগামী ১৪ আগস্ট থেকে শুরু হচ্ছে চলতি বছরের ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন’ (IFFM)। চলবে ২৪ আগস্ট পর্যন্ত। আর এবারে উৎসবের পর্দায় উঠছে দুই বাংলার একাধিক ছবি। একদিকে যেমন রয়েছে সমসাময়িক গল্পের ঝলক, অন্যদিকে রয়েছে কালজয়ী ক্লাসিক।

সবচেয়ে বেশি নজর কাড়ছে তনুশ্রী দাস ও সৌম্যনন্দ সাহির ছবি ‘বাক্স বন্দি’। এক নারীর জীবন সংগ্রাম নিয়ে তৈরি এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন কান পুরস্কারজয়ী অভিনেত্রী তিলোত্তমা সোম। পাশাপাশি রয়েছেন চন্দন বিশ্ত, সায়ন কর্মকার ও সুমন সাহা।

The Cloud-Capped Star (1960) - IMDb

এছাড়াও উৎসবে দেখানো হবে পরিচালক সুমন ঘোষের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘পুরাতন’, যেখানে একসঙ্গে পর্দায় শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত ও ইন্দ্রনীল সেনগুপ্ত। দর্শকদের কাছে এই ছবি নিয়েও উৎসাহ চোখে পড়ার মতো।

তালিকায় রয়েছে প্রমিতা ভৌমিক পরিচালিত ছবি ‘অহনা’—যেখানে দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তী, জয় সেনগুপ্ত ও সেঁজুতি রায় মুখোপাধ্যায়ের মতো শিল্পীদের। এই ছবির থিমও সময়োপযোগী এবং সংবেদনশীল।

এবারের উৎসবে বিশেষ আকর্ষণ ঋত্বিক ঘটককে ঘিরে। তাঁর জন্মশতবর্ষ উপলক্ষে দেখানো হবে ‘তিতাস একটি নদীর নাম’ ও ‘মেঘে ঢাকা তারা’-র রেস্টোর করা সংস্করণ।

বাংলাদেশের দিক থেকেও থাকছে গুরুত্বপূর্ণ উপস্থিতি। পরিচালক মাকসুদ হোসেনের ছবি ‘সাবা’ দেখানো হবে উৎসবে, মুখ্য ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সঙ্গে থাকছে নুহাস হুমায়ুন পরিচালিত, জয়া আহসান ও মোশাররফ করিম অভিনীত ‘দুই শ’—একটি সুপারন্যাচারাল থ্রিলার যা নিয়ে আগ্রহ তুঙ্গে।


```