Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

১৯ বছর পর ভারতে শাকিরা, কবে কোথায় কনসার্ট? রইল বিস্তারিত তথ্য

সূচি অনুযায়ী, ১০ এপ্রিল ২০২৬ মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্স (Mahalaxmi Racecourse)-এ এবং ১৫ এপ্রিল দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium)-এ মঞ্চে উঠবেন শাকিরা। ২০০৭ সালে ‘Oral Fixation’ ট্যুরের সময় মুম্বইয়ে তাঁর স্মরণীয় পারফরম্যান্সের পর এটাই ভারতে তাঁর প্রথম বড় কনসার্ট সফর।

১৯ বছর পর ভারতে শাকিরা, কবে কোথায় কনসার্ট? রইল বিস্তারিত তথ্য

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 20 February 2026 16:14

দ্য ওয়াল ব্যুরো: প্রায় উনিশ বছর পর আবারও ভারতের মঞ্চ মাতাতে ফিরছেন লাতিন পপ তারকা শাকিরা (Shakira)। আগামী এপ্রিলে দুই শহরে বড় মাপের কনসার্ট করতে চলেছেন গ্র্যামি ও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডজয়ী এই কলম্বিয়ান শিল্পী। স্থান মুম্বই ও দিল্লিতে।

কবে কোথায়?

সূচি অনুযায়ী, ১০ এপ্রিল ২০২৬ মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্স (Mahalaxmi Racecourse)-এ এবং ১৫ এপ্রিল দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium)-এ মঞ্চে উঠবেন শাকিরা। ২০০৭ সালে ‘Oral Fixation’ ট্যুরের সময় মুম্বইয়ে তাঁর স্মরণীয় পারফরম্যান্সের পর এটাই ভারতে তাঁর প্রথম বড় কনসার্ট সফর।

এই দুই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ফিডিং ইন্ডিয়া (Feeding India)-র অধীনে (এটি একটি অলাভজনক সংস্থা)। উল্লেখ্য, ‘Feeding India Concert’ এবারই প্রথম একাধিক শহরে অনুষ্ঠিত হতে চলেছে।

বিশ্বসঙ্গীতে শাকিরার প্রভাব সুদীর্ঘ। ১০ কোটিরও বেশি রেকর্ড বিক্রি করে তিনি ইতিহাসের অন্যতম সফল লাতিন নারী শিল্পী। হিপস ডনট লাই ( Hips Don’t Lie), ওয়াকা ওয়াকা (Waka Waka, This Time for Africa)সহ তাঁর একাধিক গান আজও বিশ্বজুড়ে সমান জনপ্রিয়। সাম্প্রতিক ‘Las Mujeres Ya No Lloran’ ট্যুর গড়েছে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। লাতিন শিল্পীর সর্বোচ্চ আয় করা সফর হিসেবে শিরোনামে এসেছে এই । আন্তর্জাতিক তারকাদের ধারাবাহিক সফরে ভারতের লাইভ মিউজিক শো আরও সমৃদ্ধ হচ্ছে। শাকিরার এই দুই শহরের কনসার্ট সেই তালিকায় বড় সংযোজন।

কীভাবে মিলবে টিকিট?

টিকিট পাওয়া যাবে একমাত্র ‘District’ প্ল্যাটফর্মে। এইচএসবিসি ক্রেডিট কার্ডধারীরা ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২টা (IST) থেকে ১ মার্চ দুপুর ১২টা পর্যন্ত ৪৮ ঘণ্টার আগাম বুকিং-এর সুবিধা পাবেন। সাধারণ টিকিট বিক্রি শুরু হবে ১ মার্চ দুপুর ১টা (IST) থেকে। মূল্য কত থাকছে, তা এখনও প্রকাশ্যে আসেনি। 


```