Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

শাকিরার কনসার্টে টিকিটের চাহিদা তুঙ্গে, সকলকে চমকে এবার বাড়তি শো ঘোষণা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু নেটিজেন ডিসট্রিক অ্যাপ (District app)-এ নতুন একটি শোর তালিকা দেখতে পান। সেখান থেকেই জানা যায়, মুম্বইয়ে শাকিরার আরেকটি কনসার্ট যুক্ত হয়েছে। যদিও নতুন শোর টিকিট বিক্রি এখনও শুরু হয়নি।

শাকিরার কনসার্টে টিকিটের চাহিদা তুঙ্গে, সকলকে চমকে এবার বাড়তি শো ঘোষণা

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 9 March 2026 12:40

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে জনপ্রিয় পপ তারকা শাকিরা (Shakira) তাঁর ভারতীয় অনুরাগীদের জন্য নিয়ে এলেন আরও বড় চমক। বহু প্রতীক্ষিত ভারত সফরের ঘোষণা করার পর এবার মুম্বইয়ে আরও একটি অতিরিক্ত কনসার্ট যোগ করলেন এই আন্তর্জাতিক তারকা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু নেটিজেন ডিসট্রিক অ্যাপ (District app)-এ নতুন একটি শোর তালিকা দেখতে পান। সেখান থেকেই জানা যায়, মুম্বইয়ে শাকিরার আরেকটি কনসার্ট যুক্ত হয়েছে। যদিও নতুন শোর টিকিট বিক্রি এখনও শুরু হয়নি। দ্বিতীয় শোর টিকিট বুকিং কবে থেকে শুরু হবে, সে বিষয়েও এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

আয়োজকদের মতে, প্রথম শোর টিকিটের জন্য দর্শকদের চাহিদা ছিল “অভূতপূর্ব”। সেই বিপুল চাহিদার কথা মাথায় রেখেই মুম্বইয়ে দ্বিতীয় শো যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, মুম্বইয়ের Mahalaxmi Racecourse-এ শাকিরার প্রথম কনসার্ট হবে ১০ এপ্রিল এবং দ্বিতীয়টি ১১ এপ্রিল। এরপর ১৫ এপ্রিল দিল্লিতেও একটি কনসার্টে পারফর্ম করবেন তিনি।

খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েছেন অনুরাগীরা। একজন লিখেছেন, “এখন ভারতে তিনটি শো—মুম্বইয়ে দুটি আর দিল্লিতে একটি। দারুণ হতে চলেছে!” 


```