Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সলমনের ছবির গানের তালে-তালে নাচ ঐশ্বর্য্য-অভিষেকের, নেটপাড়ায় শুরু নয়া জল্পনা

তবে সবচেয়ে বেশি আলোচনা কেড়েছে ঐশ্বর্য্য ও অভিষেকের নাচের একটি ভিডিও। সেখানে দেখা যায়, অম্বানী পরিবারের সদস্যদের সঙ্গে মঞ্চে তালে তালে নাচছেন তাঁরা। আর নেপথ্যে বাজছে Salaam‑e‑Ishq ছবির গান, যেখানে অভিনয় করেছিলেন সলমন খান (Salman Khan)। 

সলমনের ছবির গানের তালে-তালে নাচ ঐশ্বর্য্য-অভিষেকের, নেটপাড়ায় শুরু নয়া জল্পনা

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 8 March 2026 20:23

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে এক সময় বহুল আলোচিত ছিল সলমন খান (Salman Khan) ও ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)-এর সম্পর্ক। তবে বহু বছর আগে সেই অধ্যায়ের ইতি টানার পর আর কখনও প্রকাশ্যে একসঙ্গে দেখা যায়নি তাঁদের। এমনকি সলমনকে নিয়ে প্রশ্ন উঠলেও অধিকাংশ সময়ই তা এড়িয়ে গিয়েছেন ঐশ্বর্য্য। কিন্তু সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে এমন একটি মুহূর্ত সামনে এসেছে, যা ঘিরে নেটমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা।

মুকেশ অম্বানীর আত্মীয় এবং টেনিস খেলোয়াড় মুদিত দানির বিয়ের আগে সঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐশ্বর্য্য (Aishwarya Rai Bachchan) ও অভিষেক (Abhishek Bachchan)। ওই অনুষ্ঠানে একই রঙের পোশাকে হাজির হয়েছিলেন তারকা দম্পতি—দু’জনের পরনেই ছিল গাঢ় নীল রঙের পোশাক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেটদুনিয়ার পরিচিত মুখ Orhan Awatramani (ওরি)–ও। তিনি তারকা দম্পতির সঙ্গে ছবি তুলে সমাজমাধ্যমে ভাগ করে নেন।

তবে সবচেয়ে বেশি আলোচনা কেড়েছে ঐশ্বর্য্য ও অভিষেকের নাচের একটি ভিডিও। সেখানে দেখা যায়, অম্বানী পরিবারের সদস্যদের সঙ্গে মঞ্চে তালে তালে নাচছেন তাঁরা। আর নেপথ্যে বাজছে Salaam‑e‑Ishq ছবির গান, যেখানে অভিনয় করেছিলেন সলমন খান (Salman Khan)। এই দৃশ্যই অনেককে অবাক করেছে, কারণ ঐশ্বর্য্যের সঙ্গে সলমনের নাম জড়িত থাকায় এমন মুহূর্ত সচরাচর সামনে আসে না। মুহূর্তের মধ্যেই ভিডিওটি সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

উল্লেখ্য, সৌন্দর্য প্রতিযোগিতায় সাফল্যের পর বলিউডে পা রাখেন ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) এবং খুব অল্প সময়ের মধ্যেই প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে জায়গা করে নেন। পরে ব্যক্তিগত জীবনে কিছুটা সময় দেওয়ার জন্য তিনি কাজ বেশ কমান। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, পরিবার এবং মেয়ে আরাধ্যাকে সময় দেওয়া তাঁর অগ্রাধিকা। 
 


```