Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'শাহিদকে বাদ দিলাম শিবাজীর বায়োপিক থেকে, ওঁকে প্রয়োজন নেই', কী কারণে এই সিদ্ধান্ত পরিচালকের?

 ছত্রপতি শিবাজীর জীবন নিয়ে ইতিহাসভিত্তিক এক বায়োপিক তৈরি হওয়ার কথা ছিল। পরিচালনার দায়িত্বে ছিলেন ‘ওএমজি ২’ খ্যাত অমিত রাই। 

'শাহিদকে বাদ দিলাম শিবাজীর বায়োপিক থেকে, ওঁকে প্রয়োজন নেই', কী কারণে এই সিদ্ধান্ত পরিচালকের?

শাহিদ কাপুর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 23 July 2025 14:03

দ্য ওয়াল ব্যুরো: ছত্রপতি শিবাজীর জীবন নিয়ে ইতিহাসভিত্তিক এক বায়োপিক তৈরি হওয়ার কথা ছিল। পরিচালনার দায়িত্বে ছিলেন ‘ওএমজি ২’ খ্যাত অমিত রাই। মুখ্য ভূমিকায় শোনা গিয়েছিল শাহিদ কাপুরের নাম। কিন্তু সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হচ্ছে না। সদ্য এক সাক্ষাৎকারে পরিচালক নিজেই জানালেন, এই সিনেমা আপাতত বন্ধ।

সাক্ষাৎকারে রাই জানান, প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়া তাঁর কাছে অত্যন্ত বেদনাদায়ক। নির্দিষ্ট কোনও কারণ না জানালেও, তিনি সরাসরি আঙুল তুলেছেন বলিউডের প্রযোজনা ব্যবস্থার নানা ‘ব্যবস্থাগত অসুবিধে’-র দিকে। তাঁর কথায়, ‘‘এই ইন্ডাস্ট্রির সিস্টেমটা বড়ই নিষ্ঠুর। তুমি যদি ১৮০ কোটির হিট সিনেমাও (ওএমজি ২) বানিয়ে ফেলো, তাও সেটা যথেষ্ট নয়। এখানে পরিচালক হিসেবে কাজ করাই কঠিন, কারণ প্রতিটি স্তরেই সমস্যার মুখোমুখি হতে হয়—অভিনেতা নির্বাচন, প্রযোজনা, তারকা ব্যবস্থাপনা, সব ক্ষেত্রেই।’’

তিনি আরও বলেন, ‘‘একটা গল্পের সঙ্গে তুমি পাঁচ বছর বাঁচো, আর কেউ একজন পাঁচ মিনিটে পাঁচ পৃষ্ঠা লিখে বলে দেয় কী ভুল, কী ঠিক। এটা হতাশাজনক। তাঁদের প্রয়োজন নেই আমার।’’

এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অমিত রাই সিদ্ধান্ত নিয়েছেন, তাঁর পরবর্তী প্রজেক্ট তিনি নিজেই প্রযোজনা করবেন। ওই ছবিতে তাঁর সহযোগী হিসেবে থাকবেন হাঙ্গেরির চিত্রগ্রাহক মাইট হারবা এবং অ্যাকশন ও মোশন ক্যাপচার বিশেষজ্ঞ আইজ্যাক হ্যামন।

পরিচালক আরও জানান, তাঁর এই নতুন প্রজেক্টে ‘ওএমজি ২’-এর সহ-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি ইতিমধ্যেই যুক্ত হয়েছেন। পাশাপাশি, অক্ষয় কুমারও ফের একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

রাই স্পষ্ট ভাষায় বলেন, “যাঁরা কেবল বক্স অফিস সফলতা দেখেন, তাঁরা সত্যভিত্তিক গল্পে আগ্রহ দেখান না। খুব কম অভিনেতাই আমার সঙ্গে সততার সঙ্গে কথা বলেছেন। অনেকেই চেয়েছেন সত্য বলার গল্প নয়, বরং কোনও লাভ স্টোরিতে কাজ করতে।”

উল্লেখ্য, ‘ওএমজি ২’ যেখানে সমাজের স্পর্শকাতর বিষয়ের কথা বলে প্রশংসিত হয়েছিল, সেখানে একই সময়ে মুক্তি পাওয়া ‘গদার ২’-এর মতো ছবির সঙ্গেও সে লড়েছিল টিকিট জানলায়।

অন্যদিকে শাহিদ শেষবার অভিনয় করেছেন ‘দেবা’ ছবিতে, যেখানে তাঁর বিপরীতে ছিলেন পূজা হেগডে। সূত্রের খবর, এবার তিনি কাজ করতে চলেছেন ‘ককটেল’ (২০১২) ছবির সিকুয়েলে, যেখানে তাঁর সহ-অভিনেত্রী হবেন কৃতি শ্যানন ও রশ্মিকা মন্দানা।
 


```