Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মৈনাক-সাইনা এবার একসঙ্গে ছোট পর্দায়, বলিউডের জনপ্রিয় গল্পে এবার বাংলা সিরিয়াল

এতদিন অভিষেক কন্যাকে কনভেন্ট শিক্ষিতা তরুণীর রোলেই দেখা যাচ্ছিল। সাইনার উচ্চারণেও বাংলা উচ্চারণ স্পষ্ট নয়। তাঁর জন্য এমন গ্রাম্য চরিত্র বিশাল বড় চ্যালেঞ্জ। 

মৈনাক-সাইনা এবার একসঙ্গে ছোট পর্দায়, বলিউডের জনপ্রিয় গল্পে এবার বাংলা সিরিয়াল

গ্রাফিক্স শুভ্র শর্ভিন

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 23 July 2025 13:23

দ্য ওয়াল ব্যুরো: অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee) কন্যা বাংলা সিরিয়ালে (Bangla Serial) কামব্যাক করছেন এ তো খবর ছিলই। 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে বেশ কিছুদিন অভিনয়ের পর বিরতি নিয়েছিলেন নবাগতা অভিনেত্রী সাইনা চ্যাটার্জী (Saina Chatterjee)। এবার আবার অভিষেক কন্যা ফিরছেন ছোট পর্দায়। সঙ্গে রয়েছেন 'মিঠিঝরা' খ্যাত অভিনেতা মৈনাক ঢোল (Mainak Dhol)। তবে এবার আর আধুনিকা মেয়ের চরিত্রে নয় গ্রাম্য মেয়ের চরিত্রে ফিরছেন সাইনা। কোন সিরিয়ালে কোন চ্যানেলে দেখা যাবে তাঁকে?

যদিও এই ধারাবাহিকে ফুটে উঠবে দুটো জুটির গল্প। 

Bangladesh Times | হিন্দি ব্লকবাস্টার 'লাপাতা লেডিজ' এবার বাংলা সংস্করণে


২০২৪ সালে দুই তরুণী বধূর কাহিনি বলেছিলেন পরিচালক কিরণ রাও। জনপ্রিয় ‘লাপতা লেডিজ়’ ছবির নির্যাসেই তৈরি হতে চলেছে এই বাংলা ধারাবাহিক। সাইনা চ্যাটার্জী আর নন্দিনী দত্ত দুই অভিনেত্রীকে দেখা যাবে দুই গ্রাম্য মেয়ের চরিত্রে। দুই অভিনেত্রীর বিপরীতে থাকবেন দুই অভিনেতা সোমরাজ মাইতি এবং মৈনাক ঢোল।

Abhishek Chatterjee

তবে এতদিন অভিষেক কন্যাকে কনভেন্ট শিক্ষিতা তরুণীর রোলেই দেখা যাচ্ছিল। সাইনার উচ্চারণেও বাংলা উচ্চারণ স্পষ্ট নয়। তাঁর জন্য এমন গ্রাম্য চরিত্র বিশাল বড় চ্যালেঞ্জ। তাঁর লুক থেকে সাজপোশাক কিছুই গ্রাম্য রোলে যায় না। সিরিয়াল নির্মাতারা কী ভাবে সাইনাকে পর্দায় আনবেন সেটাই এখন চ্যালেঞ্জ।

Exclusive: পড়াশোনার নামে গায়ে জ্বর ...

তবে এখনও বাদ বাকি কাস্টিং চূড়ান্ত হয়নি। যদি না হঠাৎ কোনও পরিবর্তন আসেনি এই দুই জোড়া জুটিকেই দেখা যাবে।  ‘লাপতা লেডিজ়’ যতখানি সারা দেশে জনপ্রিয় হয়েছিল, বর্তমানে এটি কাল্টে পরিণত হয়েছে। সেই গল্পে বাংলা ধারাবাহিক কতখানি সফল হয় সেটাই এখন দেখার। তুলনা একটা চলে আসবেই। এই বাংলা সিরিয়ালের নাম এখনও ঠিক হয়নি। নিজস্ব ধারায় বাংলা সিরিয়ালটি কতটা দর্শকের ভালবাসা পায় সেটাই দেখার।


```