
শাহিদ কাপুর ও মীরা রাজপুত
শেষ আপডেট: 17 April 2025 17:44
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের সেরা জুটি বলাই যায়। এক কথায় ভক্তদের কাছে বেশ ভালবাসার। কথা হচ্ছে শাহিদ কাপুর ও মীরা রাজপুতের। চলচ্চিত্রের জগত থেকে আসা এই জুটি এখন হয়ে উঠেছেন অনেকের কাছে ‘পারফেক্ট কাপল’-এর প্রতিচ্ছবি। যদিও মীরা নিজে সিনেমার জগতে পা না রাখলেও, সংসারে তাঁর ভূমিকা অনস্বীকার্য। শাহিদের নিজের কথায়—“বাড়িতে সব কিছু মীরার কথাতেই হয়।” তবে খোলামেলা স্বীকারোক্তিতে পিছপা নন শাহিদ।
কফি উইথ করণে মজার ছলেই জানিয়েছিলেন, তিনি ও মীরা রাতে নগ্ন হয়ে ঘুমাতে পছন্দ করেন। এদিন সাক্ষাৎকারে অভিনেতা বলেন, 'আমার এতে কোনও অসুবিধা নেই।' করণের বিস্ময়ের মুখোমুখি হয়েও নিজের বক্তব্যে অনড় ছিলেন শাহিদ। পাশে ছিলেন মীরাও—লাজুক হলেও আপত্তি করেননি কখনও। এই খোলামেলা দাম্পত্যে ধরা পড়ে তাদের পারস্পরিক বিশ্বাস আর বন্ধুত্বের ছায়া।

‘কবীর সিং’ দিয়ে শাহিদের কেরিয়ারে নতুন জোয়ার। সেই থেকেই পর্দায় তাঁর জনপ্রিয়তা যেন দ্বিগুণ। অন্যদিকে, মীরা অনেকটাই আড়ালে থেকেও দর্শকের আগ্রহের কেন্দ্রে। বহু অনুরাগী আজও চান, তাঁকে পর্দায় দেখতে। যদিও তিনি আগেই জানিয়েছেন উপযুক্ত কাজ পেলে ফিরে আসার দরজা তাঁর কাছে এখনও খোলা।