Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জামা-কাপড় খুলে ক্যামেরার সামনে হাজির শাহিদ! মেয়েরা বলছে, 'উফ! সো হট...'

ছুটির মেজাজে রয়েছেন শাহিদ কাপুর এবং তাঁর স্ত্রী মীরা রাজপুত কাপুর। কোথায় ঘুরতে গেছেন তার নাম প্রকাশ না করেই দম্পতি সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট শেয়ার করছেন। 

জামা-কাপড় খুলে ক্যামেরার সামনে হাজির শাহিদ! মেয়েরা বলছে, 'উফ! সো হট...'

শাহিদ কাপুর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 20 July 2025 16:09

দ্য ওয়াল ব্যুরো: ছুটির মেজাজে রয়েছেন শাহিদ কাপুর এবং তাঁর স্ত্রী মীরা রাজপুত কাপুর। কোথায় ঘুরতে গেছেন তার নাম প্রকাশ না করেই দম্পতি সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট শেয়ার করছেন। তবে সম্প্রতি এক ভাইরাল ভিডিওর দৌলতে আরও একবার চর্চার কেন্দ্রবিন্দুতে শাহিদ।

ইনস্টাগ্রামে শাহিদ একটি রিল পোস্ট করেছেন, যেখানে তাঁকে দেখা যাচ্ছে সমুদ্রের মাঝে একটি জেটি রাইডে। ভিডিওতে অভিনেতার টপলেস লুক দেখে রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীরা কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন আগুন ও হৃদয়ের ইমোজিতে। কেউ লিখেছেন, “আর কেউ এসি চালাও তো!”, কেউ আবার জানিয়েছেন, “মাই ফার্স্ট লাভ!”

এদিকে মীরাও ছুটির নানা মুহূর্ত ভাগ করে নিচ্ছেন তাঁর অনুরাগীদের সঙ্গে। ইনস্টাগ্রাম স্টোরিতে মীরা পোস্ট করেছেন একাধিক ছবি, যেখানে শাহিদের একটি সানকিসড ফটো শেয়ার করে তাঁকে ‘hot date’ বলে সম্বোধন করেন। কয়েকদিন আগেই তাঁরা তাঁদের বিবাহের ১০ বছর পূর্তি উদযাপন করেছেন। সেই উপলক্ষে মীরা কিছু অদেখা পারিবারিক ছবিও শেয়ার করেছিলেন, যেখানে শাহিদের কোলে তাঁদের সন্তানদেরও দেখা গিয়েছে।

শুধু রোম্যান্স নয়, নিজের শরীরচর্চা ও ‘ওয়েলনেস’ রুটিন নিয়েও শাহিদ সক্রিয় ইনস্টাগ্রামে। জুলাই ডায়েরিজ শিরোনামে একটি পোস্টে তিনি তাঁর একগুচ্ছ ছবি শেয়ার করেছেন—জিমে কসরত, সি-ভিউ সহ বেশ কিছু মুহূর্ত। ব্ল্যাক ভেস্ট আর ট্র্যাক প্যান্টে নায়কের ‘ইনটেন্স লুক’ নজর কেড়েছে ভক্তদের।

পর্দার দিক থেকে, শেষবার শাহিদকে দেখা গিয়েছিল ‘দেওয়া’ ছবিতে। মালয়ালম ব্লকবাস্টার ‘মুম্বই পুলিশ’-এর রিমেকে এক দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের ভূমিকায় নজর কেড়েছিলেন তিনি। সামনে তাঁকে দেখা যাবে বিশাল ভরদ্বাজ পরিচালিত গ্যাংস্টার ড্রামা ‘অর্জুন উস্ত্রা’-তে। ছবিতে রয়েছেন তৃপ্তি ডিমরি, রণদীপ হুডা, নানা পাটেকর এবং একটি বিশেষ চরিত্রে দিশা পাটানিও।


```