Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জামিন পেয়েছেন ধর্ষণ মামলায়, মাঝরাতে গাড়িচালককে মারধরের অভিযোগ 'মদ্যপ' নোবেলের বিরুদ্ধে

জামিনে মুক্তির পর ফের আইনি জটে গায়ক মাইনুল আহসান নোবেল। ঢাকায় অ্যাপক্যাব চালককে মারধরের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।

 

জামিন পেয়েছেন ধর্ষণ মামলায়, মাঝরাতে গাড়িচালককে মারধরের অভিযোগ 'মদ্যপ' নোবেলের বিরুদ্ধে

মাইনুল আহসান নোবেল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 20 July 2025 12:46

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণ মামলায় জেলবন্দি থাকার পর জামিন পেয়েছিলেন গায়ক মাইনুল আহসান নোবেল। আদালতের নির্দেশে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নোবেলকে বিয়ে করতে হয়েছিল তরুণীকে, তবেই মেলে জামিন। সেই ঘটনায় চর্চা থিতিয়ে আসার আগেই ফের আইনি জটিলতায় জড়ালেন তিনি।

শনিবার গভীর রাতে ঢাকার কল্যাণপুর এলাকায় এক অ্যাপক্যাব চালককে মারধরের অভিযোগ উঠেছে নোবেলের বিরুদ্ধে। অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি থেকে নামতে অস্বীকার করেন নোবেল। এরপর চালকের সঙ্গে বচসা বেঁধে যায়। ঘটনার সূত্রপাত রাতের দিকে, যখন নোবেল ও তাঁর স্ত্রী সালসাবিল মাহমুদ একটি ক্যাব বুক করে কল্যাণপুর থেকে হাবুলের পুকুরপাড় যাচ্ছিলেন।

চালক আকবর হোসেনের অভিযোগ, গন্তব্যে পৌঁছনোর পর গাড়ি থেকে নামতে বলেন তিনি। কিন্তু তাতে রেগে গিয়ে গালিগালাজ শুরু করেন নোবেল। পরিস্থিতি চরমে পৌঁছলে, তিনি চালকের উপর চড়াও হন। ঘটনার সময় মদ্যপ ছিলেন গায়ক—এমনটাই দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরাও। চালকের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে মিরপুর মডেল থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছয়। সেখান থেকে আক্রান্ত চালককে উদ্ধার করে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। আর নোবেলকে থানায় নিয়ে গিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার সাজ্জাদ রোমান জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে গায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের হয়নি।

এই ঘটনার পর নোবেলকে নিয়ে আবারও বিতর্ক শুরু হয়েছে। একের পর এক আইনি জটিলতায় জড়ানোর পরও তাঁর আচরণে কোনও পরিবর্তন না হওয়ায় প্রশ্ন তুলছেন নেটিজেন থেকে সংগীতপ্রেমী অনেকেই।


```