Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

নায়িকাদের চুমু খাওয়া বউয়ের মোটেই পছন্দ না, কিন্তু ও এটা মেনে নিয়েছে: ইমরান হাশমি

‘কিসার কিং’ তকমা নিয়ে মুখ খুললেন ইমরান হাশমি। জানালেন, স্ত্রী আর বাবা ঘনিষ্ঠ দৃশ্য একদম পছন্দ করেন না, তবুও তাঁরা মেনে নিয়েছেন।

 

নায়িকাদের চুমু খাওয়া বউয়ের মোটেই পছন্দ না, কিন্তু ও এটা মেনে নিয়েছে: ইমরান হাশমি

ইমরান হাশমি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 20 July 2025 15:59

দ্য ওয়াল ব্যুরো: ‘মার্ডার’, ‘জহর’, ‘জন্নত’, ‘গ্যাংস্টার’, ‘অক্সর’, ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউস’— একের পর এক হিট ছবির মাধ্যমে বলিউডে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন ইমরান হাশমি। তবে তাঁর নামের সঙ্গে যে তকমাটি সবচেয়ে বেশি জুড়ে গিয়েছে তা হল—‘কিসার কিং’। এই প্রসঙ্গে পুরনো এক সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘‘এটা আমি বুঝে গেছি যে ‘সিরিয়াল কিসার’ তকমাটা এখন আমার সঙ্গে এমনভাবে মিশে গেছে, যে তা নিয়ে আর তর্ক করার মানে হয় না।’’

তাঁর ‘তুম মিলে’ ছবির একটি মজার অভিজ্ঞতার কথাও শেয়ার করেন অভিনেতা। বলেন, ‘‘আমি আর সোহা আলি খান একটি দৃশ্যে একা, যেখানে সাধারণত ইমরান হাশমি মানেই চুম্বনের দৃশ্য থাকে। কিন্তু এখানে তা ছিল না। তখনই পাশের দর্শক বলে উঠল, ‘ইমরান হাশমি কি এই ছবিতে অসুস্থ ছিল?’’

ইমরানের মতে, আজকের দিনে দর্শক যেমন সালমন খানের শার্টখোলা দৃশ্য মিস করলে প্রতারিত বোধ করেন, তেমনই তাঁর ক্ষেত্রেও এই 'চুম্বন দৃশ্য' যেন প্রত্যাশার অংশ হয়ে গিয়েছে। তবে তিনি এটাকে সমস্যা হিসেবে দেখেন না। বরং বলেন, ‘‘এটা তো খারাপ কিছু নয়! বরং শার্ট খুলে অভিনয়ের চেয়ে এটা অনেক বেশি মজার।’’

পরিবার কীভাবে নেন পর্দার এই ইমেজ?

এই প্রশ্নের উত্তরে ইমরান জানান, ‘‘আমার স্ত্রী আর বাবা এতে সব সময় খুশি হন না, বিশেষ করে যখন ঘনিষ্ঠ দৃশ্য থাকে। কিন্তু ওরা জানে— এই পেশাগত সিদ্ধান্তটাই আমার কেরিয়ারকে বড় করেছে। হয়তো পছন্দ করে না, কিন্তু মেনে নিয়েছে।’’

সম্প্রতি ইমরান হাশমিকে দেখা গিয়েছে ‘গ্রাউন্ড জিরো’ ছবিতে। এখনও পুরনো তকমা তাঁর সঙ্গে থাকলেও, নিজের কাজ আর চরিত্র নিয়ে সচেতন ভাবেই এগিয়ে চলেছেন অভিনেতা।


```