Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

জাতীয় পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত শাহরুখ-বিক্রান্ত থেকে রানি, আবেগে ভেসে কী বললেন তাঁরা?

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত শাহরুখ, বিক্রান্ত ও রানি। পুরস্কার পেয়ে সোশ্যাল মিডিয়ায় কী বললেন তাঁরা? জেনে নিন বিস্তারিত।

জাতীয় পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত শাহরুখ-বিক্রান্ত থেকে রানি, আবেগে ভেসে কী বললেন তাঁরা?

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 2 August 2025 10:23

দ্য ওয়াল ব্যুরো: শেষমেশ ‘জওয়ান’ তাঁকে এনে দিল সেই স্বীকৃতি, যা এত বছর ধরে অধরা ছিল। ‘স্বদেশ’-এর পর জাতীয় পুরস্কার কি একটিবারের জন্যও তাঁকে ছুঁতে পারত না? সেই প্রশ্ন বহুবার উঠেছে। কিন্তু এবার আর কোনও সংশয় রইল না—৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মানে ভূষিত হলেন শাহরুখ খান।

গতকাল, ১ অগস্ট শুক্রবার সন্ধ্যেয় সরকারি ভাবে ঘোষণা করা হয় ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রাপকদের নাম। অভিনয়, পরিচালনা, কোরিওগ্রাফি কিংবা প্রযুক্তিগত দক্ষতা—ফিল্ম ইন্ডাস্ট্রির নানা বিভাগেই পুরস্কৃত হয়েছেন বহু প্রতিভাধর শিল্পী। সেই তালিকায় রয়েছেন শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, বিক্রান্ত মাসের মতো নাম। প্রত্যেকে নিজের মতো করে ভাগ করে নিয়েছেন এই সম্মানের আবেগময় মুহূর্ত।

জাতীয় পুরস্কার হাতে পেয়েই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন শাহরুখ। বলেন, ‘জাতীয় পুরস্কারে সম্মানিত হয়ে আমি ভীষণ আনন্দিত। এই পুরস্কারের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রক, এবং সকল জুরি সদস্যকে আন্তরিক ধন্যবাদ।’ রাজু হিরানি এবং অ্যাটলি কুমারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কিং খান লেখেন, ‘এই ছবির অংশ হওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ রাজু স্যার ও অ্যাটলি স্যারকে। এই মুহূর্তটা আজীবন স্মৃতিতে থেকে যাবে।’

অন্যদিকে, ‘টুয়েলভ ফেল’ ছবির জন্য জাতীয় পুরস্কারে সেরা অভিনেতার স্বীকৃতি পেলেন বিক্রান্ত মাসে। নিজের প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত অভিনেতা বলেন, ‘আমার কাজকে সম্মান জানিয়ে যারা এই স্বীকৃতি দিয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ। তথ্য ও সম্প্রচার মন্ত্রক, এনএফডিসি এবং জুরি সদস্যদের আমি কৃতজ্ঞ।’

একদিকে ‘জওয়ান’–এর মতো ব্লকবাস্টার হোক কিংবা অন্যদিকে ‘টুয়েলভ ফেল’–এর মতো বাস্তবঘেঁষা বায়োপিক—এই দুই বিপরীতধর্মী চরিত্রকেই একযোগে স্বীকৃতি দিয়েছে জাতীয় পুরস্কার। 


```