Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Shah Rukh Khan-Suhana Khan: বাবার স্বপ্নপূরণে সুহানা! মেয়েকে অ্যাকশন ট্রেনিং দিচ্ছেন 'কিং' শাহরুখ

‘কিং’ সিনেমা ঘিরে বাড়ছে উত্তেজনা। সুহানার অ্যাকশন ডেবিউর প্রস্তুতি চলছে শাহরুখের তত্ত্বাবধানে—ফাঁস করলেন ফারহা খান।

Shah Rukh Khan-Suhana Khan: বাবার স্বপ্নপূরণে সুহানা! মেয়েকে অ্যাকশন ট্রেনিং দিচ্ছেন 'কিং' শাহরুখ

‘কিং’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 10 December 2025 16:50

দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের (Shah Rukh Khan) আসন্ন ছবি ‘কিং’–কে (King) ঘিরে উন্মাদনা দিন দিন বেড়েই চলেছে। ঘোষণার পর থেকেই এই মেগাবাজেট অ্যাকশন থ্রিলার নিয়ে নেটদুনিয়া উত্তাল। বিশেষ করে ছবির তারকাখচিত কাস্ট এবং শাহরুখের ‘সল্ট অ্যান্ড পিপার’ লুক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। বিদেশে শুটিং চলাকালীন ভাইরাল হওয়া এই লুক দেখে অনুরাগীদের উচ্ছ্বাস যেন তুঙ্গে।

এই আবহে ছবিকে ঘিরে আরও বড় আপডেট দিলেন শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু ও চলচ্চিত্র পরিচালক-কোরিওগ্রাফার ফারহা খান। তাঁর কথায়, ‘কিং’-এর জন্য ‘কিং-সাইজ প্রস্তুতি’ চলছে শাহরুখ এবং তাঁর মেয়ে সুহানা খানের।

২০২৫ সালে পরিচালনায় প্রথম পদক্ষেপ রেখে আরিয়ান খান ইতিমধ্যেই নজর কেড়েছেন। তাঁর প্রথম সিরিজ মুক্তি পেয়েই আইএমডিবি-র রেটিংয়ে দ্বিতীয় স্থান দখল করে রেকর্ড গড়েছে। ছেলের পর এবার মেয়ের ফিল্মি কেরিয়ার গড়ে তোলাতেই যেন শাহরুখের নজর, এমনটাই ইঙ্গিত দিলেন ফারহা।

দুবাইয়ের এক অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে উপস্থিত ছিলেন ফারহা। সেখানে সুহানা সম্পর্কে তিনি বলেন, “সুহানা ভীষণ পরিশ্রমী। ‘কিং’-এর জন্য কঠোর প্রস্তুতি নিচ্ছে।” এরপরই তিনি জানান, “আমি জানি, শাহরুখ ওকে অ্যাকশন ট্রেনিং দিচ্ছে।” বলিউড সূত্রের খবর—দিনরাত অনুশীলন চলছে, বাবার কাছ থেকেই অ্যাকশনের খুঁটিনাটি শিখছেন সুহানা। ফলে পর্দায় পিতা–কন্যাকে একসঙ্গে অ্যাকশন ভূমিকায় দেখা যাবে বলেই ধরে নেওয়া হচ্ছে।

এদিকে ‘কিং’ নিজেই একটি অ্যাকশন থ্রিলার, তাতে আবার প্রথমবার একসঙ্গে স্ক্রিনে আসছেন শাহরুখ–সুহানা। সঙ্গে থাকছেন অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি, অনিল কাপুর—বলিউডের নামী তারকারা। আর উপরি পাওনা হিসেবে থাকছে শাহরুখ–দীপিকার রোম্যান্স। ভক্তদের বরাবরই ধারণা, দীপিকা মানেই শাহরুখের ছবির ব্লকবাস্টার ভাগ্য। এবারও কি সেই ‘লাকি চার্ম’ কার্যকর হবে? বক্স অফিসেই মিলবে সেই উত্তরের ইঙ্গিত।


```