Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মেয়ে সুহানাকে ‘শাসন’ শাহরুখের, সবার সামনেই বললেন, 'তুমি এখনও ছোট, তাই আজ থেকেই...'

বলিউডের রাজকন্যে। বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে সুহানা খান। অভিনয়ে আত্মপ্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রে।

মেয়ে সুহানাকে ‘শাসন’ শাহরুখের, সবার সামনেই বললেন, 'তুমি এখনও ছোট, তাই আজ থেকেই...'

শাহরুখ খান ও সুহানা খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 November 2025 23:37

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের রাজকন্যে। বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে সুহানা খান। অভিনয়ে আত্মপ্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রে। কখনও ‘নেপো কিড’ ট্যাগে বিতর্ক, কখনও আবার নামী প্রসাধনী ব্র্যান্ডের মুখ হয়ে তিনি শিরোনামে। তবে সবকিছুর মধ্যেই মেয়ের প্রতি গর্বিত বাবা শাহরুখ খান।

এখন তাঁর চোখ মেয়ের বড় পর্দায় ডেবিউ নিয়ে। ‘কিং’ সিনেমার মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। এই ছবিতে সুহানার ‘রক্ষাকর্তা’ হিসেবেই দেখা যাবে কিং খানকে। সম্প্রতি ‘কিং’-এর টিজার মুক্তির আগে বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সুহানা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “বাদশার রাজকন্যে।”

আর সেই পোস্ট শেয়ার করেই মেয়েকে এক বিশেষ উপদেশ দিলেন শাহরুখ খান। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “ভীষণ ভালবাসি তোমাকে। তবে ব্ল্যাক কফি খাওয়া একটু কমাও, কারণ তুমি এখনও ছোট।”

এই এক লাইনেই যেন ধরা দিল বাবার স্নেহ আর যত্ন। মুহূর্তে ভাইরাল হয়ে যায় শাহরুখের এই বার্তা। নেটিজেনরা বলছেন, “সন্তানের ছোটখাটো অভ্যেসও বাদশার চোখ এড়ায় না, এটাই তাঁর অন্যরকম সৌন্দর্য।” আবার কেউ লিখেছেন, “যতই ব্যস্ত থাকুন, পরিবার সবসময় তাঁর অগ্রাধিকার।”

বলিউডের সুপারস্টার হয়েও শাহরুখ খান বরাবরই আদ্যোপান্ত একজন ‘ফ্যামিলি ম্যান’। পার্টি, ইভেন্ট, বা আইপিএল নাইটদের ম্যাচ, সব জায়গায় পরিবারের সঙ্গে তাঁর উপস্থিতি চেনা ছবি। আর এবার প্রকাশ্যেই মেয়েকে সামান্য এক ‘শাসন’ করে আরও একবার প্রমাণ করলেন তিনি শুধু রোম্যান্স কিং নন, আদর্শ বাবাও।


```