Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

১০০০ কোটির গণ্ডি পেরোল 'পাঠান', শাহরুখ প্রমাণ করলেন, 'এভাবেও ফিরে আসা যায়'

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ২৭ দিনে ১০০০ কোটির (1000 Crores) গণ্ডি পার করে ফেলল 'পাঠান' (Pathaan)। দ্বিতীয় হিন্দি ছবি এবং পঞ্চম ভারতীয় ছবি হিসাবে এই মাইলফলক ছুঁলো শাহরুখ খানের (Shah Rukh Khan) কামব্যাক ফিল্মটি। গত ২৫ জানুয়ারি মুক্তি পায় এই সিনে

১০০০ কোটির গণ্ডি পেরোল 'পাঠান', শাহরুখ প্রমাণ করলেন, 'এভাবেও ফিরে আসা যায়'

শেষ আপডেট: 21 February 2023 13:38

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ২৭ দিনে ১০০০ কোটির (1000 Crores) গণ্ডি পার করে ফেলল 'পাঠান' (Pathaan)। দ্বিতীয় হিন্দি ছবি এবং পঞ্চম ভারতীয় ছবি হিসাবে এই মাইলফলক ছুঁলো শাহরুখ খানের (Shah Rukh Khan) কামব্যাক ফিল্মটি। গত ২৫ জানুয়ারি মুক্তি পায় এই সিনেমা। তার একমাসের মধ্যেই যে অভাবনীয় সাফল্য এলো, তাতে একথা বলাই যায় যে চারবছর পর কিং খানের প্রত্যাবর্তন রাজকীয় হয়ে রইল। বাদশা প্রমাণ করলেন, 'এভাবেও ফিরে আসা যায়'।

উল্লেখ্য, এখনও অবধি 'পাঠান'ই যশ রাজ ফিল্মসের সবথেকে বেশি ব্যবসাসফল সিনেমা। মঙ্গলবার ছবির বিশ্বব্যাপী ব্যবসা ১০০০ কোটি টাকা আয় করতেই যশ রাজ ফিল্মসের তরফে সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। নির্মাতারা জানিয়েছেন, "পাঠান বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০০ কোটি টাকার গণ্ডি পার করল। আসুন, বড়পর্দায় পাঠান সেলিব্রেট করুন।"

এখনও অবধি ভারতীয় সিনেমার ইতিহাসে সবথেকে বেশি ব্যবসাসফল সিনেমা আমির খানের ‘দঙ্গল’। এর বিশ্বব্যাপী আয় প্রায় ২০০০ কোটি টাকা। তবে লক্ষ্যণীয় যে, 'দঙ্গল' কিন্তু মুক্তির প্রথম পর্বে ১০০০ কোটি টাকা আয় করতে পারেনি। পরে চিনের মার্কেটে ছবিটি মুক্তি পেতে বিশাল সাফল্য অর্জন করে। সেদেশে আমির খানের জনপ্রিয়তা প্রশ্নাতীত। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই বাজিমাত করেছিল ‘দঙ্গল’।

'দঙ্গল'-এর পর বিশ্বব্যাপী ব্যবসার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে 'বাহুবলি: দ্য কনক্লুশন'। তৃতীয় স্থানে যশ অভিনীত 'কেজিএফ: চ্যাপ্টার ২'। চতুর্থ স্থানে ফের এসএস রাজামৌলির ছবি 'আরআরআর', যে ছবির গান 'নাটু নাটু' সম্প্রতি আন্তর্জাতিক পুরস্কার জয় করেছে। এতদিন এই তালিকায় দক্ষিণী ছবিরই জয়জয়কার ছিল। অবশেষে শাহরুখ খানের 'পাঠান'-এর সাফল্যে যেন বলিউড স্বস্তির নিশ্বাস ফেলল।

'পাঠান' মুক্তির পর দিনকয়েকের বিরতি নিয়েছিলেন শাহরুখ। পরিবারের সঙ্গে একান্তে সময় কাটান তিনি। এরপর চলতি মাসের শুরুতেই শ্যুটিং ফ্লোরে ফেরেন। তাঁর পরবর্তী ছবি 'জওয়ান' আগামী জুন মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল। তবে নির্মাতাদের সূত্রে খবর মিলেছে যে, এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি 'জওয়ান'-এর। আর ছবির পরিচালক অ্যাটলি তাড়াহুড়ো করতে একেবারেই রাজি নন। যার ফলে খুব সম্ভবত ছবির মুক্তির তারিখ পিছিয়ে যেতে পারে।

১৭ বছর পর ‘ত্রয়ী’ ফিরলেন, ‘হেরা ফেরি ৩’-এর শ্যুটিং শুরু মুম্বইয়ে


```