Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এ কোন শাহরুখ! সাদা চুল-দাড়ি, চোখে সানগ্লাস, ষাটোর্ধ্ব বাদশার 'কিং'-এর লুক ভাইরাল

চেনা বাদশার একেবারে অচেনা রূপ! সাদা চুল-দাড়ি, চোখে সানগ্লাসে ভাইরাল শাহরুখ খানের ‘কিং’ লুক। ভক্তরা বলছেন—এ যেন নতুন জাদু!

এ কোন শাহরুখ! সাদা চুল-দাড়ি, চোখে সানগ্লাস, ষাটোর্ধ্ব বাদশার 'কিং'-এর লুক ভাইরাল

শাহরুখ খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 September 2025 12:47

দ্য ওয়াল ব্যুরো: একমাথা সাদা চুল, দাড়ি–গোঁফেও পাক ধরেছে। চোখে সানগ্লাস, কাঁধে ব্যাগ—বিদেশের রাস্তায় হাঁটছেন বলিউডের বাদশা শাহরুখ খান। চেনা চেহারার সঙ্গে এ যেন একেবারেই ভিন্ন অবতার! কড়া নিরাপত্তায় ঘেরা সেই আউটডোর শুটিংয়ের ছবি যখন ফাঁস হল, মুহূর্তে ঝড় তুলল নেটদুনিয়ায়। ষাটোর্ধ্ব বাদশার এই নতুন লুক দেখে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। জানা যাচ্ছে, আসন্ন ছবি ‘কিং’–এর জন্যই শাহরুখের এই লুক।

ঘোষণার দিন থেকেই ‘কিং’ ঘিরে অনুরাগীদের উত্তেজনা থামছেই না। ‘জওয়ান’-এর সাফল্যের পর এবার আবারও নতুন রূপে কিং খানকে দেখতে মুখিয়ে সবাই। যদিও নির্মাতারা আনুষ্ঠানিকভাবে কোনও কিছু জানাননি, তবু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলো ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

শুধু শাহরুখ নন, তারকাখচিত এই বিগ বাজেট ছবিতে থাকছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, অনিল কাপুর, আরশাদ ওয়ারসির মতো নামী অভিনেতারা। কিছুদিন আগেই ছবির জন্য ট্যাটু করা বডি লুক প্রকাশ্যে এনে চমকে দিয়েছিলেন বাদশা।

তবে শুটিংয়ের ফাঁকে খানিকটা অনাকাঙ্ক্ষিত বিপত্তি ঘটেছিল। গত মাসে অ্যাকশন দৃশ্যের সময় গুরুতর চোট পান শাহরুখ। হাতে ব্যান্ডেজ নিয়েই ছেলের প্রথম ওয়েব সিরিজের প্রচারে হাজির হয়েছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক মাস বিশ্রামেই কাটবে তার সময়। ফলে পিছিয়েছে শুটিং শিডিউলও। শোনা যাচ্ছে, সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের মাঝামাঝি আবার ক্যামেরার সামনে ফিরবেন কিং খান।

কেমন চরিত্রে দেখা যাবে শাহরুখকে, তা নিয়ে চলছে প্রবল জল্পনা। ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই স্পাই থ্রিলারে সুহানা খানের চরিত্র একজন গোপনচর, আর তার হ্যান্ডলারের ভূমিকায় থাকবেন শাহরুখ। এ ছাড়া রানি মুখোপাধ্যায় নাকি থাকবেন সুহানার মায়ের চরিত্রে, দীপিকা পাড়ুকোনেরও ক্যামিওতে উপস্থিত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

SRK spotted on the sets of King
byu/WolfAffectionatefk inBollyBlindsNGossip

চলতি বছরের মে মাস থেকেই ‘কিং’-এর শুটিং শুরু হয়েছে। সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালে মুক্তি পাবে ছবিটি। এহেন তারকাখচিত কাস্টিং আর শাহরুখ–সুহানার যুগলবন্দির জেরে ছবিটি যে মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে, তা বলাই বাহুল্য।


```