Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আলিয়া একা হাতে সামলাচ্ছেন রাহাকে, রণবীর কি তবে মেয়ের দেখভাল করতে চাইছেন না?

অভিনয় আর মাতৃত্ব একসঙ্গে সামলাচ্ছেন আলিয়া ভাট! তবে প্রশ্ন উঠছে—রণবীর কাপুর কি যথেষ্ট সময় দিচ্ছেন না মেয়ে রাহাকে?

আলিয়া একা হাতে সামলাচ্ছেন রাহাকে, রণবীর কি তবে মেয়ের দেখভাল করতে চাইছেন না?

আলিয়া - রাহা - রণবীর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 4 September 2025 23:54

দ্য ওয়াল ব্যুরো: অভিনয় আর মাতৃত্ব—দুই দিক একসঙ্গে সামলাচ্ছেন আলিয়া ভাট। মেয়ের জন্মের পর তিনি শুধু অভিনেত্রী নন, মায়ের ভূমিকাতেও নিজেকে নতুনভাবে খুঁজে পাচ্ছেন। রাহা যেমন ধীরে ধীরে বড় হচ্ছে, তেমনই বাড়ছে আলিয়ার মাতৃত্বের অভিজ্ঞতা আর পেশাগত ব্যস্ততা। সবকিছু সামলে মেয়েকে যথেষ্ট সময় দেওয়া এখন তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সন্তানের জন্মের পর আলিয়া কিছুটা বিরতি নিয়েছিলেন কাজ থেকে। তবে দ্রুত কাজে ফেরা সম্ভব হয়েছে স্বামী রণবীর কাপুরের সহযোগিতার জন্যই। আলিয়ার কথায়, “মেয়ের জন্মের পর আমরা ঠিক করি, রাহাকে কখনও একা ছেড়ে দেব না। কখনও আমি থাকব, কখনও রণবীর। যার যখন কাজ থাকবে, অন্যজন ছুটি নিয়ে সন্তানের পাশে থাকবে।”

বর্তমানে দম্পতি একসঙ্গে কাজ করছেন লভ অ্যান্ড ওয়ার ছবিতে। রাতেই শুটিং হওয়ায় তাঁদের বাইরে থাকতে হয়। তবে আলিয়া জানিয়েছেন, দিনের সময়টা সম্পূর্ণভাবে রাহার জন্যই রাখেন তাঁরা।

রাহারও ব্যস্ত রুটিন রয়েছে—ক্লাস, খেলাধুলো, দাদু-দিদার কাছে সময় কাটানো। আলিয়া মনে করেন, পরিবার ও টিমের সাহায্য না পেলে এতকিছু একসঙ্গে সামলানো তাঁর পক্ষে সম্ভব হত না।


```