Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

শাহরুখের কি হাত ভেঙেছে? জাতীয় পুরস্কার পাওয়ার পর অভিনেতার ভিডিও দেখে উদ্বেগে ভক্তরা

‘জওয়ান’-এর জন্য জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান। কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে তাঁর ডান হাতে ব্যান্ডেজ দেখে উদ্বেগে ভক্তরা। ‘কিং’ ছবির শ্যুটিং চলাকালীন চোট, আপাতত চিকিৎসার জন্য আমেরিকায়।

শাহরুখের কি হাত ভেঙেছে? জাতীয় পুরস্কার পাওয়ার পর অভিনেতার ভিডিও দেখে উদ্বেগে ভক্তরা

শাহরুখ খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 2 August 2025 16:59

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় পুরস্কারের মঞ্চে কিং খানের জয়জয়কার। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে সেরা অভিনেতার সম্মান পেলেন শাহরুখ খান। ‘জওয়ান’ ছবির জন্য এই খেতাব পেলেন তিনি। যদিও ইনস্টাগ্রামে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে দেখা গেল, তাঁর ডান হাতে ব্যান্ডেজ— যা দেখে চিন্তিত অনুরাগীরা।

পুরস্কারজয়ের পর শুক্রবার সন্ধেয় ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন শাহরুখ। ভিডিওতে তাঁকে দেখা যায় কালো পোলো টি-শার্ট, কালো ট্রাউজ়ার এবং ধূসর বিনি পরে। কথা বলার সময় জানান, “আমি আমার হাত মেলে ভালবাসা বিলিয়ে দিতে চাই, কিন্তু এখন একটু অসুস্থ। চিন্তা কোরো না! পপকর্ন রেডি রাখো, আমি ফিরে আসব বড় পর্দায়।”

সবার মন জয় করে নেওয়া সেই ‘আর্মস ওয়াইড ওপেন’ পোজও দেন তিনি— তবে এ বার শুধুমাত্র বাঁ হাত মেলে! ইনস্টাগ্রামের ক্যাপশনেও রসিকতা করতে ভোলেননি বলিউড বাদশা। লেখেন, “আপনাদের ভালবাসায় আপ্লুত। আজ সবাইকে আধখানা জড়িয়ে ধরছি!”

অভিনেতার চোট লাগার ঘটনা ঘটেছে তাঁর পরবর্তী ছবি ‘কিং’-এর শ্যুটিং চলাকালীন। পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় তৈরি হচ্ছে ছবিটি। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে দাবি, কিছু সপ্তাহ আগে মুম্বইয়ের এক স্টুডিওতে অ্যাকশন দৃশ্য শ্যুট করার সময় এই চোট পান তিনি। প্রোডাকশনের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এটি মূলত মাংসপেশির চোট— খুব গুরুতর না হলেও হালকাভাবে নেওয়া হচ্ছে না একেবারেই। চিকিৎসার জন্য শাহরুখ এখন আমেরিকায় গিয়েছেন। চিকিৎসকের পরামর্শে একমাস বিশ্রামে থাকবেন তিনি।

এই চোটের কারণে আপাতত বন্ধ হয়ে গেছে ‘কিং’-এর শ্যুটিং। এই ছবির মধ্য দিয়েই প্রথমবার পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও তাঁর কন্যা সুহানা খানকে। এদিকে জাতীয় পুরস্কারে শাহরুখের সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতা হয়েছেন বিক্রান্ত মাসে— ‘১২থ ফেল’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য। এই ছবিটিই সেরা ছবির পুরস্কারও জিতেছে। সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন রানি মুখার্জি— ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য।


```