Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘সাইয়ারা’ ঢুকে পড়ল ৩০০ কোটির ক্লাবে, মন্দিরে ভোগ বিতরণ পরিচালক মোহিত সুরির

‘সাইয়ারা’র ৩০০ কোটির সাফল্যে মন্দিরে ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করলেন পরিচালক মোহিত সুরি। তাঁর এই মানবিক উদ্যোগে আপ্লুত অনুরাগীরা।

‘সাইয়ারা’ ঢুকে পড়ল ৩০০ কোটির ক্লাবে, মন্দিরে ভোগ বিতরণ পরিচালক মোহিত সুরির

‘সাইয়ারা’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 2 August 2025 16:38

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে নতুন মুখ আহান পাণ্ডে ও অনীত পাড্ডার হাত ধরে বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘সাইয়ারা’। অভিষেকেই বাজিমাত! মুক্তির কয়েক দিনের মধ্যেই বিশ্বব্যাপী ৩০০ কোটির ব্যবসা করে ফেলেছে এই রোম্যান্টিক ড্রামা। আর সেই সাফল্য উদযাপন করলেন পরিচালক মোহিত সুরি একেবারে অন্যভাবে— মুম্বইয়ে আয়োজন করলেন এক বিশাল ফুড ডিস্ট্রিবিউশন ড্রাইভ।

‘সাইয়ারা’-র গল্প, গান, আবেগ সব কিছুই দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। নতুন জুটির কেমিস্ট্রি ও নির্মাণশৈলী নিয়েও প্রশংসা কুড়িয়েছে ছবিটি। ইতিমধ্যেই বক্স অফিসে সফল ‘সাইয়ারা’ এখন বলিউডের সাম্প্রতিক ব্লকবাস্টার তালিকায় শীর্ষে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক মোহিত সুরি জানালেন, ‘সাইয়ারা’ ছবির চিত্রনাট্যে না থাকলেও আহান পাণ্ডের একটা ‘চপড়ি’ দিক রয়েছে, যা পুরোপুরি ব্যবহার করা যায়নি। সুরির কথায়, “ওর মধ্যে একেবারে গ্যালারির নাচনেওয়ালা একটা দিক আছে। ফ্রন্ট বেঞ্চারদের জন্য নাচে! ওর ডিলিট করা টিকটক ভিডিও দেখলে বোঝা যাবে। আহান একেবারে পুরো ‘টিকটকার’, গ্যালারি-ম্যান, পুরোদস্তুর বান্দ্রার ছেলে!"

এই পরিচালক আরও বলেন, “শ্যুটিংয়ের ৩০তম দিনে, যখন প্রায় অর্ধেক কাজ হয়ে গিয়েছে, হঠাৎ করেই আহান আমাদের ক্রিয়েটিভ প্রোডিউসার সুমন্নাকে বলে, ‘আমি অডিশনে কী করেছিলাম জানো তো? একটাও বড় পারফরম্যান্স দিইনি, তাও আমায় বলা হয়েছিল— তুই ঠিক মানুষ।’”

প্রসঙ্গত, ‘সাইয়ারা’ মুক্তি পেয়েছে ১৮ জুলাই। এরপর থেকে একাধিক বড় হিন্দি ও দক্ষিণী ছবির প্রতিযোগিতার মধ্যেও দারুণ ব্যবসা করে চলেছে এই ছবি। সারা বিশ্বে এখনও পর্যন্ত ৩০০ কোটির বেশি আয় করেছে ‘সাইয়ারা’। আর এই সাফল্য উদযাপন করতে গিয়ে মোহিত সুরি যে সমাজসেবার পথ বেছে নিলেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
 


```