Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

'তুমি কি জানো, আমি তোমার সবচেয়ে বড় ফ্যান, আই জাস্ট লাভ ইউ', কাকে বললেন শাহরুখ?

বলিউডের 'বাদশা' শাহরুখ খানের ভক্তের সংখ্যা গোটা বিশ্বে কোটি কোটি। কিন্তু জানেন কি, স্বয়ং কিং খান কার ভক্ত?

'তুমি কি জানো, আমি তোমার সবচেয়ে বড় ফ্যান, আই জাস্ট লাভ ইউ', কাকে বললেন শাহরুখ?

শাহরুখ খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 7 October 2025 13:49

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের 'বাদশা' শাহরুখ খানের ভক্তের সংখ্যা গোটা বিশ্বে কোটি কোটি। কিন্তু জানেন কি, স্বয়ং কিং খান কার ভক্ত? সম্প্রতি স্টার প্লাসের জনপ্রিয় নাচের শো 'ডান্স প্লাস'-এর একটি পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে, যেখানে শাহরুখকে অভিনেতা ও নৃত্যশিল্পী রাঘব জুয়েলের প্রতি তাঁর ভালবাসা প্রকাশ করতে দেখা যায়।

অনুষ্ঠানে এসে বলিউড বাদশা স্বীকার করেন যে, তিনি রাঘবের এতটাই বড় ভক্ত যে, প্রথমদিকে তাঁর নাম না জানা সত্ত্বেও তিনি রাঘব সম্পর্কে সমস্ত তথ্য খুঁজে বের করেছেন।

শাহরুখ বলেন, "আমি প্রথমে ওর নামও জানতাম না। কিন্তু আমার ওকে এত ভাললাগে, যে আমি ওর সম্পর্কে সমস্ত তথ্য খুঁজে বের করেছি। আমি তো ওর মা-বাবার নামও জানি এখন। খুব ভাল মানুষ। আমি ওর সবচেয়ে বড় ফ্যান। আজকে সেটা বলেই দিলাম।"

কিং খান আরও জানান, রাঘবের প্রতি তাঁর এই মুগ্ধতার কারণে প্রথমদিকে তাঁর সঙ্গে দেখা করতেও তিনি লজ্জা পেতেন। কারণ, তিনি যার এত বড় ভক্ত, তাঁর সামনে যাওয়া তাঁর কাছে বেশ কঠিন ছিল। তবে মঞ্চে রাঘবকে সামনে পেয়ে তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি। নকিং খান বলেন, "আই জাস্ট লভ ইউ রাঘব।"

রাঘব জুয়েল সবসময়ই বিভিন্ন সাক্ষাৎকারে শাহরুখ খানের প্রতি তাঁর গভীর ভালোবাসার কথা জানিয়েছেন। প্রিয় তারকার মুখ থেকে এমন কথা শুনে রাঘব মুহূর্তেই আনন্দে আত্মহারা হয়ে যান। শাহরুখের এই কথা শুনে সেই শোতে উপস্থিত সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিলেন। সেই পুরনো ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছে।
 


```