Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বলিউড বাদশার হয়েও রেহাই নেই! মুম্বই বিমানবন্দরে হঠাৎ আটকানো হল শাহরুখকে

মুম্বই বিমানবন্দরের সমস্যার মুখে পড়লেন শাহরুখ খান।

বলিউড বাদশার হয়েও রেহাই নেই! মুম্বই বিমানবন্দরে হঠাৎ আটকানো হল শাহরুখকে

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 29 January 2026 19:03

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন মুলুকে একসময় বিমানবন্দরে হেনস্তার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। নিউ ইয়র্কের নেব্রাস্কা বিমানবন্দরে তাঁকে প্রায় দু’ঘণ্টা আটকে রেখে কড়া তল্লাশি চালানো হয়েছিল। সম্প্রতি বিসিসিআই-এর সহ-সভাপতি ও সাংসদ রাজীব শুক্লার এক সাক্ষাৎকারে সেই পুরনো ঘটনা উঠে আসতেই আবার নতুন করে আলোচনা শুরু হয়। ঠিক সেই সময়েই বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে ফের তল্লাশির মুখে পড়লেন বলিউডের বাদশা। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ক্যামেরাবন্দি হয়ে সমাজমাধ্যমে জোর চর্চার বিষয় হয়ে উঠেছে (Mumbai Airport)।

কী ঘটেছিল সেদিন? বিমানবন্দরের প্রবেশপথে পরিচয়পত্র দেখিয়ে যাত্রীদের ঢোকার নিয়ম সকলেরই জানা। তবে ঠিক কোন কারণে শাহরুখ খানকে থামানো হয়েছিল, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। বলিউড সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার ভোরে তড়িঘড়ি করে বিমানবন্দরে ঢুকছিলেন শাহরুখ। আদ্যোপান্ত ডেনিম পোশাকে ছিলেন তিনি। মাথায় টুপি, চোখে সানগ্লাস—এই বেশেই সিকিউরিটি চেকে পৌঁছন কিং খান।

পরিচয়পত্র দেখানোর পরও নিরাপত্তারক্ষীরা তাঁকে রোদচশমা খুলতে অনুরোধ করেন। বিশ্বের অন্যতম পরিচিত সেলিব্রিটি ও দেশের ধনকুবেরদের একজন হওয়া সত্ত্বেও কোনও আপত্তি না জানিয়ে শান্তভাবে চশমা খুলে দেন শাহরুখ। নিয়ম মেনে তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত হাসিমুখে দাঁড়িয়ে অপেক্ষা করেন তিনি।

শুধু তাই নয়, যাওয়ার সময় কর্তব্যে অবিচল এক নিরাপত্তারক্ষীর পিঠে আলতো করে চাপড়ও দেন বাদশা। শাহরুখের এই ব্যবহার দেখে মুগ্ধ হয়ে যান বিমানবন্দরে কর্মরত নিরাপত্তারক্ষীরাও। ভিডিওটি ভাইরাল হতেই নেটমাধ্যমে প্রশংসার ঢল নামে। অনেকেই লিখেছেন, “এই কারণেই শাহরুখ খান আজ লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের বাদশা।”
 


```