Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বলিউডে আমি বহিরাগত নই, সলমন আর আমার তো ‘রক্তের সম্পর্ক’: শাহরুখ খান

“বলিউডে আমি বহিরাগত নই, সলমনের পরিবারই আমার পরিবার” — শাহরুখের মন্তব্যে মুগ্ধ দর্শক

 

 

বলিউডে আমি বহিরাগত নই, সলমন আর আমার তো ‘রক্তের সম্পর্ক’: শাহরুখ খান

শাহরুখ খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 18 October 2025 13:13

দ্য ওয়াল ব্যুরো: বলিউড বাদশা শাহরুখ খান, অভিনেতা হিসেবে সাফল্যের পাশাপাশি মানুষ হিসেবে শাহরুখ বরাবরই খুব উদার। তাঁর সহকর্মী থেকে শুরু করে অনুরাগীমহল পর্যন্ত সকলের মন জয় করেছেন তিনি। সম্প্রতি সৌদি আরবের রিয়াদে 'জয় ফোরাম ইভেন্টে' এক মঞ্চে উপস্থিত হয়েছিলেন বলিউডের তিন সুপারস্টার- শাহরুখ খান, সলমন খান এবং আমির খান।  সেখানেই সলমন খানের সঙ্গে তাঁর 'পারিবারিক সম্পর্ক' ফাঁস করে নেটপাড়ায় শোরগোল ফেলে দিয়েছেন কিং খান।

অনুষ্ঠানে শাহরুখের বলিউডে আসার সংগ্রাম পর্বের প্রশংসা করতে গিয়ে সলমন বলেন, "আমির আর আমার না হয় ফিল্মি পরিবারে বেড়ে ওঠা, কিন্তু এই ছেলেটি, আমাদের শাহরুখ, কিন্তু দিল্লি থেকে এসে বলিউডে নিজের জমি পোক্ত করেছে..."

তৎক্ষণাৎ সলমনের মুখের কথা কেড়ে নিয়ে রসিকতা করে শাহরুখ বলেন, "তোমাকে থামানোর জন্য দুঃখিত! তবে আমি বলিউডে বহিরাগত নই। আমারও কিন্তু ফিল্মি ব্যাকগ্রাউন্ড রয়েছে। কারণ সলমনের পরিবার তো আমারও পরিবার।"

কিং খানের মুখে এমন কথা শুনে পাশে বসে থাকা মিস্টার পারফেকশনিস্ট আমির খানও প্রশংসা না করে থাকতে পারেননি। তিনি বলে ওঠেন, "এবার তো আপনারা সকলেই জানেন, কেন শাহরুখ এত বড় তারকা?"

এই কথাগুলিতেই স্পষ্ট হয়ে যায়, রিল লাইফে 'করণ-অর্জুন'-এর 'ভাইচারা' যেমন সুপারহিট, তেমনি রিয়েল লাইফেও শাহরুখ-সলমনের বন্ধুত্ব কতটা অটুট এবং পারিবারিক। দর্শকাসনে তখন করতালি আর হাসির রোল, আর সেই মুহূর্তটিই আপাতত নেটদুনিয়ায় ভাইরাল।


```