Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Shah Rukh Khan: 'ম্যায় হু না' থেকে 'দেবদাস', শাহরুখের জন্মদিনে ফিল্ম ফেস্টিভ্যাল, ৭৪টি হলে চলবে কিং খানের ছবি

বলিউডের কিং খান শাহরুখ খানের ষাটতম জন্মদিনে বিশেষ ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করেছে পিভিআর আইনক্স।

Shah Rukh Khan: 'ম্যায় হু না' থেকে 'দেবদাস', শাহরুখের জন্মদিনে ফিল্ম ফেস্টিভ্যাল, ৭৪টি হলে চলবে কিং খানের ছবি

শাহরুখ খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 18 October 2025 12:22

দ্য ওয়াল ব্যুরো: তিনি বলিউডের 'বাদশা', 'কিং খান'। কথা হচ্ছে রোম্যান্সের জাদুকর শাহরুখ খানকে নিয়ে। আগামী ২ নভেম্বর তাঁর ষাটতম জন্মদিন। এই বছরটা তাঁর কাজের দিক থেকে এমনিতেই বেশ বিশেষ। একের পর এক সাফল্যে ভরা তাঁর এই বছরটিকে আরও স্মরণীয় করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে পিভিআর আইনক্স।

শাহরুখের জন্মদিনকে কেন্দ্র করে পিভিআর আইনক্স এক বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে, যা চলবে টানা দু'সপ্তাহ ধরে। এই বিশেষ চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে আগামী ৩১ অক্টোবর থেকে। দেশের মোট তিরিশটি শহরে অবস্থিত ৭৪টি প্রেক্ষাগৃহে দেখানো হবে কিং খানের বিভিন্ন সুপারহিট ছবি।

এই উদ্যোগের ফলে শাহরুখের দর্শক-অনুরাগীরা ফের একবার বড় পর্দায় তাঁর পুরনো ছবিগুলি উপভোগ করার সুযোগ পাবেন। দর্শকদের জন্য বিশেষ এই চলচ্চিত্র উৎসবে শাহরুখের কোন কোন ছবি থাকছে, সেই তালিকাও তৈরি হয়েছে। এই তালিকায় রয়েছে—

'কভি হাঁ কভি না', 'দিল সে', 'ম্যায় হু না', 'দেবদাস', 'ওম শান্তি ওম', 'চেন্নাই এক্সপ্রেস'-এর মতো কাল্ট ক্লাসিক এবং ব্লকবাস্টার ছবিগুলি।

পেশাগত দিক থেকেও শাহরুখের কাছে এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছর তিনি তাঁর ৩৩ বছরের অভিনয় জীবনে প্রথম জাতীয় পুরস্কার জিতেছেন। ছেলে আরিয়ান খান 'ব্যাডস অফ বলিউড' সিরিজের মাধ্যমে পরিচালক হিসেবে দারুণ সাফল্য পেয়েছেন, অন্যদিকে মেয়ে সুহানা খান তাঁর নতুন ছবি 'কিং'-এ অভিনয় করছেন। 


```