Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘হাম তুম’-এর সইফের নয়, ‘স্বদেশ’-এর জন্য আমারই জাতীয় পুরস্কার পাওয়া উচিত ছিল: শাহরুখ

‘জওয়ান’ জাতীয় পুরস্কার জিতে ভাইরাল শাহরুখের পুরনো ভিডিও, বলেছিলেন ‘স্বদেশ’-এর জন্যই প্রাপ্য ছিল এই সম্মান।

‘হাম তুম’-এর সইফের নয়, ‘স্বদেশ’-এর জন্য আমারই জাতীয় পুরস্কার পাওয়া উচিত ছিল: শাহরুখ

শাহরুখ খান ও সইফ আলি খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 2 August 2025 12:55

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে এল জাতীয় স্বীকৃতি। ৩৩ বছরের অভিনয়জীবনে বহুবার তাঁর প্রাপ্য বলে মনে করা হয়েছে, কিন্তু হাতে আসেনি সেই পুরস্কার। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার সম্মান পেলেন শাহরুখ খান। সঙ্গে ভাগ করে নিলেন বিক্রান্ত মাসে, যিনি ‘টুয়েলভ ফেল’-এর জন্য এই পুরস্কার জিতেছেন।

এই খবর সামনে আসতেই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে একটি পুরনো ভিডিও, যেখানে স্বয়ং শাহরুখ খান বলছেন—“Hum Tum-এর জন্য ওর অভিনেতা জাতীয় পুরস্কার পেয়েছিল, যখন আমার পাওয়া উচিত ছিল। কিন্তু সেটাও একটা গল্প!” পাশে থাকা পরিচালক কুনাল কোহলি হেসে উঠেছিলেন এই কথায়।

ঘটনাটি ২০০৪ সালের। সেবার 'স্বদেশ'-এ দুর্দান্ত অভিনয় করেছিলেন শাহরুখ। সমালোচক ও অনুরাগীদের অনেকেই মনে করেন, সেটিই ছিল তাঁর কেরিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স। কিন্তু সেবার সেরা অভিনেতার জাতীয় পুরস্কার উঠেছিল সইফ আলি খানের হাতে, যিনি অভিনয় করেছিলেন ‘হাম তুম’-এ। সময়ের ব্যবধানে সেটি অনেকের কাছেই আজও অপ্রত্যাশিত মনে হয়।

পুরনো সেই ভিডিওটি এক ঘড়ি ব্র্যান্ডের ইভেন্টের। মঞ্চে ছিলেন শাহরুখ, পরিচালক কুনাল কোহলি ও সঞ্চালক মন্দিরা বেদী। নিজের পছন্দের ছবির কথা বলতে গিয়ে মজার ছলে শাহরুখ বলেন, “আমি সব সিনেমা, সব নায়ক, সব নায়িকাকে ভালোবাসি। আমি তো খুব সোজাসাপটা মন নিয়ে বাঁচি।” এরপরই কুনালের ‘ফানা’ এবং ‘হাম তুম’-এর প্রশংসা করেন। তারপরই হেসে বলেন, “হাম তুম-এর জন্য ওর অভিনেতা (সইফ) জাতীয় পুরস্কার পেয়েছিল, অথচ আমার পাওয়া উচিত ছিল।”

ভিডিওটি নতুন করে ভাইরাল হয়েছে ৭১তম জাতীয় পুরস্কার ঘোষণার পর। Reddit-এ শেয়ার করে কেউ লিখেছেন—“Swades deserved it more, hands down.” আরেকজন যোগ করেন, “Hum Tum ভাল ছবি, কিন্তু সইফের পারফরম্যান্স সেই লেভেলের ছিল না।”

একজন অনুরাগী লিখেছেন, “সেই বছর জুরি বোর্ডে ছিলেন টি এস নাগভরণা। শোনা যায় তিনি ‘স্বদেশ’ ছবির মৌলিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। দাবি করেন, ছবিটি তাঁরই পুরনো কাজ থেকে অনুপ্রাণিত।” যদিও এই দাবি বিতর্কিত ও অস্পষ্ট।

অনেকেই মনে করেন, যদি ‘স্বদেশ’ সেই বছর জাতীয় পুরস্কার পেত, তবে হয়তো শাহরুখের কেরিয়ারে কিছুটা মোড় ঘুরে যেত। একজন মন্তব্য করেন, “স্বদেশের ব্যর্থতা ও স্বীকৃতির অভাবে শাহরুখ আরও কমার্শিয়াল পথে হাঁটলেন। পুরস্কার পেলে হয়তো আরও একবার এমন ছবি করতেন।”

এই জাতীয় পুরস্কার জয় সম্পর্কে নিজের প্রতিক্রিয়ায় শাহরুখ বলেন, “জাতীয় পুরস্কার শুধু কোনও এক অর্জনের প্রতীক নয়। এটা মনে করিয়ে দেয়, আমার কাজের মূল্য আছে। আমি যেন আরও ভাল কিছু তৈরি করি, সত্যকে পর্দায় তুলে ধরি। এই স্বীকৃতি কোনও গন্তব্য নয়, বরং সামনে এগিয়ে যাওয়ার রসদ।”


```