একসময়ে কল্পবিজ্ঞানের গল্পে শোনা যেত যে রোবট সিনেমা বানাচ্ছে, এখন সেটাই বাস্তব!

শেষ আপডেট: 2 August 2025 12:58
দ্য ওয়াল: টলিপাড়ায় এমনিতেই রোজ আকচাআকচির ঘটনা ঘটছে। পরিচালক প্রযোজক ফেডারেশন কলাকুশলী মায় ঝগড়াঝাটি অশান্তি লেগেই রয়েছে। অনেকে বলছেন, কাজের চেয়ে বেশি হচ্ছে অকাজ! এরই মাঝে এআই (AI) তথা কৃত্রিম বুদ্ধিমত্তা এমন সব কাণ্ড ঘটিয়ে ফেলছে যে টালিগঞ্জের উপর হয়তো খুব শিগগির কালো মেঘ দেখা যেতে পারে। হয়তো বাংলা সিরিয়ালের (Bangla serial full episode) পুরো এপিসোড শুধু স্ক্রিপ্ট দেখেই বানিয়ে ফেলবে এআই।
একসময়ে কল্পবিজ্ঞানের গল্পে শোনা যেত যে রোবট সিনেমা বানাচ্ছে, এখন সেটাই বাস্তব! আমাজনের (Amazon) বিনিয়োগে সঞ্জীবনী পেয়েছে এমন এক প্রযুক্তি, যা সম্পূর্ণ টিভি এপিসোড বানিয়ে ফেলতে পারে—চিত্রনাট্য, সংলাপ, অ্যানিমেশন সহ। এই নতুন এআই প্ল্যাটফর্মের নাম শোরানার (Showrunner), এর নির্মাতা সান ফ্রান্সিসকোর স্টার্টআপ সংস্থা (Fable Studio)।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনায়াসে কেউ হয়ে উঠতে পারেন শোয়ের পরিচালক ও লেখক! সহজ ভাষায় প্রম্পট লিখে তৈরি করতে পারেন নিজের গল্প, নিজের চরিত্র, এমনকি নিজের উপস্থিতি সহ এক্কেবারে একটি টিভি এপিসোড।
কী এই Showrunner?
শোরানার Showrunner হল বিশ্বের প্রথম এআই-চালিত স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যেখানে ইউজাররা এআই-জেনারেটেড সিরিজ দেখতে পারেন এবং নিজেরাও তৈরি করতে পারেন নিজের গল্প। বর্তমানে এটি কেবল অ্যানিমেটেড কনটেন্ট তৈরি করতে পারে—লাইভ অ্যাকশন নয়।
ফেবল স্টুডিও Fable Studio জানিয়েছে, তাদের প্ল্যাটফর্ম কেবল স্ক্রিপ্ট লেখে না, সংলাপ, ভয়েসওভার, এমনকি সম্পূর্ণ এপিসোড অ্যানিমেট করতেও সক্ষম। AI-এর এই অসাধারণ ক্ষমতার পেছনে রয়েছে মাল্টি-এজেন্ট সিমুলেশন প্রযুক্তি, যা বিভিন্ন এআই চরিত্রের মধ্যে সম্পর্ক গড়ে তোলে এবং তাদের নিজস্ব স্মৃতিশক্তি থাকে—তারা আগের ঘটনার কথা মনে রাখে।
ব্যবহারকারীর কি সুবিধা?
Showrunner-এর প্রাথমিক সংস্করণে ইউজাররা সহজ প্রম্পট বা নির্দেশ দিয়ে ২২ মিনিটের টিভি এপিসোড বানাতে পারবেন। যেমন—শুধু শোয়ের নাম আর প্লট দিলে বাকি কাজ করবে এআই। ইউজার চাইলে নিজেকেও চরিত্র হিসেবে যোগ করতে পারবেন, যেমন "সাউথ পার্ক"-এর কার্টুন স্টাইলে।
প্রতিটি এপিসোড তৈরি করতে তিন ঘণ্টা পর্যন্ত সিমুলেশন টাইম লাগতে পারে। Discord প্ল্যাটফর্মের মাধ্যমে প্ল্যাটফর্মটি অ্যাকসেস করতে হবে এবং প্রাথমিকভাবে এটি বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে ভবিষ্যতে এটি মাসে 10 থেকে 20 ডলার খরচে সাবস্ক্রিপশন ভিত্তিতে চালানো হবে।
বিনোদনের জগতে বিপ্লব?
Showrunner-এর মাধ্যমে স্পষ্ট হয়ে যাচ্ছে, এআই ভিডিও কনটেন্ট জগতে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। Runway, Pika Labs, Odyssey, Google Veo 3-এর মতো অন্যান্য সংস্থাগুলিও এই দৌড়ে রয়েছে।
এমন প্রযুক্তি যেখানে প্রতিটি ইউজার নিজের পছন্দমতো প্লট, চরিত্র, এমনকি নিজের উপস্থিতি সহ গল্প তৈরি করতে পারবেন—তা অবধারিতভাবে বিনোদন শিল্পকে চ্যালেঞ্জ জানাবে।
অতীত বদলানো নিয়ে বিতর্কও!
সম্প্রতি বলিউড পরিচালক আনন্দ এল. রাই তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাঁর সিনেমা ‘রাঞ্ঝনা’-এর শেষটা এআই-এর মাধ্যমে বদলে ফেলা হয়। “AI ভবিষ্যত, সবাই জানে। কিন্তু তার মানে এই নয় যে অতীতের গল্পকে বিকৃত করে দেওয়া যায়।”
Showrunner ব্যবহার করে আপনিও নিজের কল্পনার গল্প বানাতে পারেন, কাল হয়তো আপনার জীবনের ঘটনাই হয়ে উঠবে একটি ধারাবাহিকের প্লট! তবে প্রশ্ন উঠছেই—এই প্রযুক্তি কি কনটেন্ট ক্রিয়েটরদের জায়গা দখল করে নেবে? নাকি খুলে দেবে আরও বেশি সৃজনশীলতার দরজা?