Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

'মেট গালা'য় শাহরুখ, অথচ তাঁকে চেনেনই না খোদ উপস্থাপক, নেটপাড়া বলছে, 'খুবই অসম্মানজনক!'

২০২৫ সালের মেট গালা নিঃসন্দেহে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে ভারতীয় দর্শকদের কাছে। কারণ, এই প্রথমবার এই ফ্যাশন ইভেন্টে অংশ নিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।

'মেট গালা'য় শাহরুখ, অথচ তাঁকে চেনেনই না খোদ উপস্থাপক, নেটপাড়া বলছে, 'খুবই অসম্মানজনক!'

শাহরুখ খান

শেষ আপডেট: 6 May 2025 17:01

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালের মেট গালা নিঃসন্দেহে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে ভারতীয় দর্শকদের কাছে। কারণ, এই প্রথমবার বিশ্বের অন্যতম আলোচিত এই ফ্যাশন ইভেন্টে অংশ নিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান, গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ এবং অভিনেত্রী কিয়ারা আডবানি। তবে গ্ল্যামার আর আভিজাত্যে মোড়া এই অনুষ্ঠানে এক অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়লেন কিং খান ও খ্যাতনামা ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়—যা ঘিরে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নিউইয়র্ক সিটির আইকনিক মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে আয়োজিত এই অনুষ্ঠানে অনবদ্য পোশাকে নজর কেড়েছেন শাহরুখ ও দিলজিৎ। লেন্সের সামনে ছিলেন তাঁরা, ছিলেন বিশ্বের প্রথম সারির ডিজাইনার ও সেলিব্রিটিরা। এমন সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো এক ভিডিও, যা বদলে দিল সবকিছুর মেজাজ।

ভিডিওতে দেখা যায়, মেট গালার রেড কার্পেটে এক বিদেশি সংবাদমাধ্যমের সাংবাদিক সাক্ষাৎকার নিচ্ছেন শাহরুখ ও সব্যসাচীর। কিন্তু প্রশ্নোত্তরে পরিষ্কার—ইন্টারভিউ যিনি নিচ্ছেন, তিনি শাহরুখকে ভালমতো চেনেনই না। তাঁকে জিজ্ঞেস করা হয়, “এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে?”—যা অনেকটাই একজন নবাগত অতিথিকে করা প্রশ্নের মতো। শাহরুখকে তাঁরা যেন বলিউডের গৌণ কোনও তারকা ভেবে ফেলেছেন। সব্যসাচীকেও জিজ্ঞেস করা হয়, “আপনিই কি আজ রাতের ডিজাইনার?”—একটা প্রশ্নেই স্পষ্ট হয়, তাঁরা জানেন না এই দুই ব্যক্তির আন্তর্জাতিক খ্যাতি কতটা ব্যাপক।

তবু পরিস্থিতি সামাল দেন শাহরুখ। হাসিমুখেই তিনি উত্তর দিয়ে যান প্রতিটি প্রশ্নের। পাশে দাঁড়িয়ে সব্যসাচী বলেন, “এঁকে (শাহরুখকে) যখন হোটেল থেকে বের হতে দেখা যায়, তখনই ভক্তেরা তাঁকে ঘিরে ধরেন। তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পুরুষদের মধ্যে একজন।” সব্যসাচীর মুখে এই কথা শুনে দেখা যায়, সাংবাদিকেরা দৃশ্যত অস্বস্তিতে পড়ে যান।

ভিডিওটি ভাইরাল হতেই দর্শকমহলে শুরু হয় ক্ষোভের বিস্ফোরণ। এক ভক্ত লেখেন, “শাহরুখকে এমনভাবে অপমান করা হলো! হয়তো ও আর আন্তর্জাতিক মঞ্চে পা রাখবেন না।” আরেকজন মন্তব্য করেন, “এই পরিস্থিতি অত্যন্ত লজ্জাজনক। কথা বলার আগে অন্তত একটু হোমওয়ার্ক করা উচিত ছিল।” আরও একজন লেখেন, “বিশ্বমঞ্চে যখন আপনি প্রশ্ন করবেন, তখন প্রস্তুতি থাকা আবশ্যক। এমন অজ্ঞতা শুধু অশোভন নয়, অপমানজনকও।”


```