Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

২৭ বছর পরেও একই কেমিস্ট্রি! ফিল্মফেয়ারের মঞ্চে 'কুছ কুছ হোতা হ্যায়'-এর আইকনিক স্টেপ ফেরালেন শাহরুখ-কাজল

৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে ফের একসঙ্গে শাহরুখ ও কাজল। ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর আইকনিক স্টেপে নস্ট্যালজিয়ায় ভাসল দর্শক।

 

২৭ বছর পরেও একই কেমিস্ট্রি! ফিল্মফেয়ারের মঞ্চে 'কুছ কুছ হোতা হ্যায়'-এর আইকনিক স্টেপ ফেরালেন শাহরুখ-কাজল

শাহরুখ ও কাজল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 12 October 2025 15:49

দ্য ওয়াল ব্যুরো: অনুষ্ঠিত হয়ে গেল ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (Filmfare Awards 2025), যেখানে বলিউডের একাধিক প্রজন্মের তারকাদের মিলন ঘটেছিল। কিংবদন্তী অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan) ও কাজল-এর (Kajol) মঞ্চে উপস্থিতি এক নস্ট্যালজিক মুহূর্ত (Filmfare performance) তৈরি করে। অন্যদিকে, সিদ্ধান্ত চতুর্বেদী এবং অনন্যা পান্ডে-র পারফরম্যান্স ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা শাহরুখ খান দীর্ঘ ১৭ বছর পর এই অনুষ্ঠানের সঞ্চালকের আসনে ফেরেন, সঙ্গী ছিলেন পরিচালক করণ জোহর। শাহরুখ মানেই চমক, আর তা প্রমাণ করতে দেখা গেল একটি ভাইরাল ভিডিওতে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, কিং খান রাত ৩টের সময় নিজের ছবির জনপ্রিয় গান, যেমন 'লড়কি বড়ি অঞ্জানি হ্যায়'-এর হুকস্টেপ অনুশীলনে ব্যস্ত। তাঁর এই নিষ্ঠা এবং একগ্রতা আবারও ভক্তদের মুগ্ধ করেছে। শাহরুখের আহমেদাবাদে থাকার খবর ছড়িয়ে পড়তেই ভক্তরা ভেন্যুর বাইরে ভিড় জমিয়েছিলেন প্রিয় তারকাকে এক ঝলক দেখার আশায়।

এই অনুষ্ঠানের অন্যতম সেরা আকর্ষণ ছিল শাহরুখ এবং কাজলের পারফরম্যান্স। এই আইকনিক জুটি তাঁদের জনপ্রিয় সিনেমা, দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে, কাভি খুশি কাভি গম, এবং কুছ কুছ হোতা হ্যায়-এর মতো জনপ্রিয় ট্র্যাকে মঞ্চ মাতিয়ে তোলেন, যা দর্শকদের পুরানো দিনের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়।

বলি ডিভা অনন্যা পান্ডে-র জন্য এই রাতটি ছিল বিশেষভাবে স্মরণীয়। প্রথমবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের মঞ্চে পারফর্ম করলেন চাঙ্কি পান্ডের কন্যা। গুজরাটের ঐতিহ্যবাহী ঝকমকে চানিয়া চোলি পরে অনন্যাকে অপরূপা লাগছিল। গুজরাটের বিখ্যাত গরবা-র তালে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স এই পুরস্কার বিতরণীর রাতকে আরও ঝলমলে করে তোলে। একই সঙ্গে, অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীও প্রথমবার ফিল্মফেয়ার মঞ্চে পারফর্ম করেন।

১৯৯৯ সালের ফিল্মফেয়ার পুরস্কারে কুছ কুছ হোতা হ্যায় ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার জেতার সময় প্রয়াত যশ চোপড়ার দেওয়া পরামর্শকে স্মরণ করে শাহরুখের দেওয়া বক্তব্যও এই মঞ্চের অন্যতম স্মরণীয় মুহূর্ত ছিল।


```