Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাজল-নূতনকে পিছনে ফেলে ফিল্মফেয়ারে রেকর্ড আলিয়ার! ‘জিগরা’র দৌলতে ঝুলিতে এল সেরা অভিনেত্রীর খেতাব

৭০তম ফিল্মফেয়ারে ‘জিগরা’ ছবির জন্য সেরা অভিনেত্রী পুরস্কার জিতে কাজল ও নূতনকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন আলিয়া ভাট। এবার তাঁর ঝুলিতে ছয় নম্বর বেস্ট অ্যাকট্রেস খেতাব।

কাজল-নূতনকে পিছনে ফেলে ফিল্মফেয়ারে রেকর্ড আলিয়ার! ‘জিগরা’র দৌলতে ঝুলিতে এল সেরা অভিনেত্রীর খেতাব

আলিয়া-কাজল-নূতন

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 12 October 2025 13:07

দ্য ওয়াল ব্যুরো: ফের ফিল্মফেয়ার পেলেন আলিয়া ভাট। ‘জিগরা’ ছবির জন্য জিতলেন সেরা অভিনেত্রীর খেতাব। এই নিয়ে ফিল্মফেয়ারের বেস্ট অ্যাকট্রেস ক্যাটেগরিতে ছ’বার জয়ের রেকর্ড গড়লেন অভিনেত্রী। ফলে কাজল এবং কিংবদন্তি অভিনেত্রী নূতনকে ছাড়িয়ে গেলেন তিনি, যাঁরা পাঁচবার করে এই পুরস্কার পেয়েছেন।

প্রায় প্রতি মনোনয়নেই ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর তালিকায় থাকেন। এর আগে ‘উড়তা পাঞ্জাব’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘গাল্লি বয়’ এবং ‘রাজি’, এই পাঁচটি ছবির জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। ২০২৩ সালে ‘ডার্লিংস’ ছবির জন্য ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে বেস্ট অ্যাকট্রেস (ওয়েব অরিজিনাল ফিল্ম) বিভাগেও জয়ী হন।

এদিকে, কাজল ও নূতনের পরই রয়েছেন মীনা কুমারী, মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালন, প্রত্যেকেই চারবার করে এই পুরস্কার জিতেছেন। তিনবারের জয়ীর তালিকায় আছেন বৈজয়ন্তীমালা, জয়া বচ্চন ও শাবানা আজমি। দুইবার করে ফিল্মফেয়ার পেয়েছেন ওয়াহিদা রহমান, ডিম্পল কাপাডিয়া, শ্রীদেবী, করিশ্মা কাপুর, ঐশ্বর্যা রাই, রানি মুখার্জি ও দীপিকা পাড়ুকোন।

গত রাতের ফিল্মফেয়ার ছিল তারকাখচিত। ১৩টি পুরস্কার জিতে নজর কাড়ে ‘লাপাতা লেডিস’। শ্রেষ্ঠ অভিনেতা (পুরুষ) বিভাগে যৌথভাবে পুরস্কার পান অভিষেক বচ্চন ও কার্তিক আরিয়ান। সমালোচক পছন্দের বিভাগে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার জেতেন যথাক্রমে রাজকুমার রাও ও প্রতিভা রান্না।

মঞ্চ কাঁপিয়ে দেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, কৃতি স্যানন, অনন্যা পাণ্ডে ও সিদ্ধান্ত চতুর্বেদী। এদের মধ্যে অনন্যা ও সিদ্ধান্তের এটি ছিল ফিল্মফেয়ার মঞ্চে প্রথম পারফর্ম্যান্স।

প্রসঙ্গত, এখন আলিয়ার ঝুলিতে রয়েছে নতুন দুটি বড় প্রজেক্ট। প্রথমটি যশরাজ ফিল্মসের নারী-নির্ভর অ্যাকশন সিনেমা ‘আলফা’, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন শর্বরী। বড়দিনের ছুটিতে মুক্তি পাবে ছবিটি। এরপর দেখা যাবে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ, যেখানে আলিয়ার বিপরীতে থাকবেন  রণবীর কাপুর ও ভিকি কৌশল। এই ছবি মুক্তি পাবে ২০২৬-এ।


```