Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

শাহরুখ-আরিয়ানের 'D’YAVOL Vortex' বিশ্বসেরা, জিতল 'বেস্ট নিউ স্কচ হুইস্কি' খেতাব

শাহরুখ খান ও আরিয়ান খানের স্পিরিট ব্র্যান্ড D’YAVOL Vortex সান ফ্রান্সিসকো ওয়ার্ল্ড স্পিরিটস কম্পিটিশন ২০২৫-এ জিতল ‘বেস্ট নিউ স্কচ হুইস্কি অফ দ্য ইয়ার’ খেতাব। পাশাপাশি পেল ডাবল গোল্ড পুরস্কারও।

শাহরুখ-আরিয়ানের 'D’YAVOL Vortex' বিশ্বসেরা, জিতল 'বেস্ট নিউ স্কচ হুইস্কি' খেতাব

শাহরুখ খান এবং আরিয়ান খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 20 November 2025 11:55

দ্য ওয়াল ব্যুরো: বলিউড 'বাদশা' শাহরুখ খান (Shah Rukh Khan) এবং তাঁর পুত্র আরিয়ান খান(Aryan Khan)-এর স্পিরিট ব্র্যান্ড বিশ্ব মঞ্চে এক বিরাট সাফল্য অর্জন করেছে। তাঁদের তৈরি করা ব্লেন্ডেড স্কচ হুইস্কি D’YAVOL Vortex সম্প্রতি ২০২৫ সালের সান ফ্রান্সিসকো ওয়ার্ল্ড স্পিরিটস কম্পিটিশন-এ 'বেস্ট নিউ স্কচ হুইস্কি অফ দ্য ইয়ার' (Best New Scotch Whisky of the Year) খেতাব জিতেছে। এই পুরস্কারের পাশাপাশি, হুইস্কিটি ডাবল গোল্ড সম্মানও জিতেছে, যা এই ব্যবসায় (স্পিরিটস শিল্পে) খুব বড় একটি সম্মান বলে মনে করা হয়।

D’YAVOL স্পিরিটস-এর সিইও লেটি ব্লাগোয়েভা দ্য প্রিন্ট-কে জানিয়েছেন, এই পুরস্কার ব্র্যান্ডের জন্য একটি 'মেজর মাইলস্টোন' এবং সাম্প্রতিক সাফল্যের মুকুটে এটি যেন 'চেরি অন টপ'।

লেটি ব্লাগোয়েভা জানান, হুইস্কির সেরা স্বাদ বেছে নিতে শাহরুখ এবং আরিয়ান দুজনেই বারবার তা চেখে দেখেছেন। তাঁর মতে, বাবা-ছেলের খুব ভাল রুচি ও সৃজনশীল ধারণা আছে। তাঁদের ব্যক্তিগত পছন্দের ওপর ভিত্তি করেই D’YAVOL Vortex-এর স্বাদ তৈরি হয়েছে। যেহেতু তাঁরা কখনও ধোঁয়াটে (Smoky), আবার কখনও ফলের স্বাদের হুইস্কি পছন্দ করেন, তাই এই হুইস্কিটিতে একটি গভীর ও সুষম স্বাদ তৈরি করা সম্ভব হয়েছে।

Maitreyee Kalaskar - D'YAVOL Vortex Whisky - Packaging Design

D’YAVOL Vortex হুইস্কিটির স্বাদ নিতে শুরু করলে প্রথমে ভ্যানিলা ফাজ এবং একটু হালকা ধোঁয়াটে মাটির গন্ধ (পিট) পাওয়া যায়। এরপর ধাপে ধাপে পাকা ফল, শেরি ওয়াইনের মতো মিষ্টি স্বাদ, স্মোকি মল্ট-এর স্বাদ আসে।

এই হুইস্কিটি স্কটল্যান্ডের লো-ল্যান্ডস, হাইল্যান্ডস, স্পেসাইড এবং ইসলে-এর মতো বিখ্যাত এলাকা থেকে আনা সিঙ্গেল মল্ট এবং সিঙ্গেল গ্রেন হুইস্কি মিশিয়ে তৈরি করা হয়েছে। ব্লাগোয়েভা আরও বলেন, এত যত্ন করে তৈরি করা একটি জিনিস যখন অভিজ্ঞ বিশেষজ্ঞরা প্রশংসা করেন, তখন খুব ভাল লাগে।

D’YAVOL Vortex শুধু এই পুরস্কারটিই জেতেনি, এর আগে এটি স্কচ হুইস্কি মাস্টার্স ২০২৫ এবং নিউইয়র্ক ওয়ার্ল্ড স্পিরিটস কম্পিটিশন ২০২৪ সহ একাধিক প্রতিযোগিতায় গোল্ড পুরস্কার পেয়েছে। এছাড়াও, ব্র্যান্ডের সিঙ্গেল এস্টেট ভদকা-ও একাধিক পুরস্কার জিতেছে, যার মধ্যে রয়েছে সিঙ্গাপুর ওয়ার্ল্ড স্পিরিটস কম্পিটিশন ২০২৪-এ ডাবল গোল্ড পুরস্কার এবং নিউইয়র্ক ইন্টারন্যাশনাল স্পিরিটস কম্পিটিশন ২০২৫-এ গোল্ড মেডেল।


```