Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

তানজিন তিশার বিরুদ্ধে বাংলার প্রযোজকের সাড়ে চার লাখ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ

তানজিন তিশা — নামটা যখন আলোচনায় আসে, সাধারণত তাঁর অভিনয়-দাক্ষিণ্য বা কেরিয়ারের স্বপ্নজালই মনে হয়। 

তানজিন তিশার বিরুদ্ধে বাংলার প্রযোজকের সাড়ে চার লাখ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 25 November 2025 14:08

দ্য ওয়াল ব্যুরো: তানজিন তিশা — নামটা যখন আলোচনায় আসে, সাধারণত তাঁর অভিনয়-দাক্ষিণ্য বা কেরিয়ারের স্বপ্নজালই মনে হয়। কিন্তু সম্প্রতি সেই নায়িকা ‘বিনোদনের গল্প’ নয়, বরং বিতর্কের কেন্দ্রবিন্দুতে। একের পর এক অভিযোগ তাঁর দিকে ছুটে আসছে— এবং তিশার প্রতিক্রিয়া যেন আরও বেশি প্রশ্ন তৈরি করছে।

অভিযোগ শুরু হয় এক অনলাইন ফ্যাশন ব্র্যান্ড ‘এ্যাপোনিয়া’র তরফ থেকে। উদ্যোক্তা দাবি করেছেন, তিশা একটি জামদানি শাড়ি পেয়েছিলেন (মূল্য ২৮,৮০০ টাকা) এবং সেই শাড়ি প্রচার করার শর্ত ছিল, সোশ্যাল মিডিয়ায় ছবি বা ভিডিও পোস্ট করতে হবে। কিন্তু অভিযোগ হলো, বছর পেরিয়ে গিয়েছে কিন্তু শর্ত পূরণ করা হয়নি। উদ্যোক্তা বহুবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন —ফোন কল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। জবাব দেননি অভিনেত্রী। 

এই অভিযোগ নিয়ে তিশাও মুখ খোলেন। তাঁর ফেসবুক স্ট্যাটাসে লেখা ছিল, “গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হা-হা! আর ফটোশুটই যদি করাতে চান, পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফট রে সালাম।” এই মন্তব্য পরে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। কেউ বলছেন, মিথ্যে কেউ বলছেন অপেশাদারিত্ব। এখানেই শেষ নয় — তিশার বিরুদ্ধে অভিযোদ দায়ের করা হয়েছে প্রাণনাশের হুমকির অভিযোগে। উদ্যোক্তা, সায়ানা আনুম ফায়যাহ সানায়া চৌধুরী, অভিযোগ করেছেন যে তিশা শাড়ির দাম ফেরত না দেওয়ার পাশাপাশি তাঁকে গালাগালি, আদালতের হুমকি এবং এমনকি প্রাণনাশের ভয় দেখিয়েছেন। তিশার প্রতিক্রিয়া? তিনি বলছেন, “আমার বিরুদ্ধে কিছু লোক ষড়যন্ত্র করছে।” 

তবে শাড়ি কেলেঙ্কারি একমাত্র নয়— এবার তিশার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এল বাংলা থেকে। ‘ভালোবাসার মরশুম’ নামের সিনেমার প্রযোজক শরীফ খান দাবি করেছেন, তিশা প্রায় সাড়ে চার লক্ষ টাকা আত্মসাৎ করেছেন!

এমন পরিস্থিতিতে তিশা বলেছেন, অভিযোগ ‘ফালতু’ এবং তিনি বলেন ‘চুক্তিতে শুটিং বাতিল হলে অগ্রিম টাকা ফেরতের কথা লেখা ছিল না।’ তিশা আরও উল্লেখ করেছেন, শুটিংয়ের পর্যায়ে তাঁর ভিসার অপেক্ষায় তিনি প্রায় দেড় মাস অন্য কাজ করেননি।  তিশার আইনজীবী জসীম উদ্দিন অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর ভাষায়, “আমার ক্লায়েন্ট চুক্তি অনুযায়ী সব কিছু করেছেন — শিডিউল দিয়েছি, কাজের জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু প্রযোজক ভিসা দিতে ব্যর্থ হয়েছেন, তাই শুটিং রোডম্যাপ ভেস্তে গেছে।”


```