এই প্রথম নয়, এর আগেও একাধিক বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হলে তাঁকে ঘিরে তীব্র সমালোচনা হয়েছিল। তবু এসব বিতর্কে তিনি থেমে যাননি।

ফাইল ছবি
শেষ আপডেট: 22 October 2025 12:59
দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী তানজিন তিশা (Tanjin Tisha) আবারও বিতর্কে। এক নারী উদ্যোক্তার অভিযোগ, তিশা তাঁর কাছ থেকে ফ্রিতে শাড়ি নিয়েও প্রতিশ্রুতি রাখেননি। এই অভিযোগ ঘিরে এখন সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। যদিও অভিনেত্রীর দাবি, তিনি কোনও প্রতারণা করেননি (Tanjin Tisha controversy), বরং ভুল বোঝাবুঝিতেই এমন বিতর্ক তৈরি হয়েছে।
ঘটনার সূত্রপাত চলতি বছরের জানুয়ারিতে। অভিযোগ, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা (Tanjin Tisha controversy) তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘এ্যাপোনিয়া’ নামে একটি অনলাইন ফ্যাশন পেজে যোগাযোগ করেন। তিনি কেনার জন্য সেখানে কয়েকটি জামদানি শাড়ির ছবি চান। উদ্যোক্তা তখন তাঁকে একটি হলুদ জামদানি শাড়ি পাঠান, যার দাম ছিল ২৮ হাজার ৮০০ টাকা। তিশা শাড়িটি পছন্দও করেন। এরপর উদ্যোক্তা জানান, তিশা যদি তাঁর ব্র্যান্ডের প্রচার করেন, অর্থাৎ সেই শাড়িটি পরে ছবি বা ভিডিও পোস্ট করেন, তাহলে তিনি সেটি উপহার হিসেবে দিতে রাজি।
জানা যায়, তিশা এই শর্তে সম্মত হন এবং সেই দিনই শাড়িটি তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হয়। কিন্তু অভিযোগ, এরপর ১০ মাস কেটে গেলেও অভিনেত্রী সেই প্রতিশ্রুতি রাখেননি। উদ্যোক্তার দাবি, তিনি বারবার যোগাযোগের চেষ্টা করলেও তিশার কাছ থেকে কোনও সাড়া পাননি। এখন তিনি শাড়ির দাম ফেরত চান, নইলে আইনি ব্যবস্থা নেবেন বলে সতর্ক করেছেন।
বিতর্ক ছড়াতেই তানজিন তিশা বিষয়টি নিয়ে মুখ খোলেন। তাঁর বক্তব্য, "আমাকে প্রতারক বলা অন্যায়। আমি উপহার হিসেবে শাড়িটি পেয়েছি। কিন্তু যদি কেউ আমাকে দিয়ে ব্র্যান্ড প্রমোশন করাতে চান, তাহলে পারিশ্রমিকের বিষয়টি নিয়েও আলোচনা করতে হবে।"
এই প্রথম নয়, এর আগেও একাধিক বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হলে তাঁকে ঘিরে তীব্র সমালোচনা হয়েছিল। তবু এসব বিতর্কে তিনি থেমে যাননি। নিয়মিত কাজ করছেন টেলিভিশন নাটকে। পাশাপাশি, ঢালিউড তারকা শাকিব খানের বিপরীতে বড় পর্দায় তাঁর প্রথম ছবি মুক্তি পেতে চলেছে (Dhallywood actress)। এছাড়া, বলিউড অভিনেতা শরমন যোশীর সঙ্গে টলিউডের একটি ছবিতেও তিনি অভিনয় করছেন। সব মিলিয়ে ফ্রিতে শাড়ি নেওয়ার এই অভিযোগে তিশা আবারও আলোচনার কেন্দ্রে, যদিও তাঁর মতে, সবটাই ভুল বোঝাবুঝি।