Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

'গালের টোলটা এক্কেবারে মায়ের কার্বন কপি', দীপিকা না রণবীর, কার মতো দেখতে হয়েছে ছোট্ট দুয়া?

দীপিকা পাডুকোন ও রণবীর সিং প্রথমবার মেয়ে দুয়া পাডুকোন সিংয়ের ছবি প্রকাশ করলেন। নেটিজেনদের মতে ছোট্ট দুয়া এক্কেবারে মায়ের কপি, কেউ বলছেন বাবার মতো।

'গালের টোলটা এক্কেবারে মায়ের কার্বন কপি', দীপিকা না রণবীর, কার মতো দেখতে হয়েছে ছোট্ট দুয়া?

'দুয়া'

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 22 October 2025 12:53

দ্য ওয়াল ব্যুরো: গত বছর কন্যা সন্তানের জন্ম দিলেও, এতদিন তার মুখ দেখাননি অভিনেত্রী দীপিকা পাডুকোন এবং অভিনেতা রণবীর সিং। মেয়ে 'দুয়া'র এক বছর পূর্ণ হওয়ার পরই এই তারকা দম্পতি দুয়ার প্রথম ছবি প্রকাশ করলেন। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি। কেউ বলছেন, ছোট্ট দুয়া এক্কেবারে মায়ের মতো দেখতে, কেউ আবার বলছেন বাবার মতো।

মঙ্গলবার দীপাবলির উৎসবে ভক্তদের চমক দিলেন দীপিকা ও রণবীর। নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁরা প্রথমবারের মতো মেয়ে দুয়া পাডুকোন সিংয়ের ছবি শেয়ার করেছেন।

ছবিতে দীপিকা ও রণবীরকে ট্র্যাডিশনাল পোশাকে সেজে উঠতে দেখা যায়। রণবীর সিং অফ-হোয়াইট কুর্তা এবং কোট পরেছিলেন, অন্যদিকে দীপিকা পরেছিলেন লাল রঙের পোশাক। তাঁদের ছোট্ট রাজকন্যা দুয়াও মায়ের সঙ্গে তাল মিলিয়ে লাল পোশাকে সেজেছিল। ছবিতে দেখা যায়, দীপিকা দুয়াকে কোলে ধরে আছেন এবং রণবীর সিং তাঁদের দুজনকে জড়িয়ে আছেন। দুয়ার হাসিমাখা মুখ দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। অন্য একটি ছবিতে দীপিকা এবং দুয়াকে একসঙ্গে ঘরে দীপাবলির পুজো করতেও দেখা যায়।

ছবিগুলো শেয়ার করে দীপিকা হিন্দিতে সহজভাবে লেখেন, "দীপাৱলী কী হার্দিক শুভকামনায়েঁ (শুভ দীপাবলি)"। ছবি প্রকাশ্যে আসার পরই তারকা থেকে সাধারণ মানুষ, সকলেই কমেন্ট বক্সে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। তবে সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছে দুয়ার চেহারার সাদৃশ্য নিয়ে। বহু ভক্তই দুয়ার ছবি দেখে দীপিকার ছোটবেলার ছবির সঙ্গে তুলনা করেছেন এবং খুদে দুয়াকে অভিনেত্রীর হুবহু কপি বলে অভিহিত করেছেন।

এক্স (পূর্বের টুইটার)-এ এক ভক্ত দীপিকা এবং দুয়ার ছবি পাশাপাশি রেখে লেখেন, "দীপিকা পাডুকোন ও দুয়া পাডুকোন।" এর উত্তরে আরেকজন ব্যবহারকারী লেখেন, "বাব্বা! একদম কপি পেস্ট।" কেউ কেউ আবার দুয়ার মধ্যে রণবীরের ছাপও খুঁজে পেয়েছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, "বাবার মতো দেখতে হলেও মায়ের মতোই টোল (ডিম্পল) পেয়েছে!"

প্রসঙ্গত, দীপিকা পাডুকোন এবং রণবীর সিং ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি তাঁরা দুয়ার প্রথম জন্মদিন উদযাপন করেছেন।


```