Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

'কোমরটাই নাচাচ্ছ, কিন্তু নিতম্ব তো নড়ছে না!' সরোজ খানের চিৎকারে ঘাবড়ে যান মন্দিরা

বলিউডের কালজয়ী ছবিগুলির মধ্যে একটি হল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (DDLJ)। শাহরুখ খান ও কাজলের পাশাপাশি এই ছবিতে ছোট্ট অথচ মনে রাখার মতো একটি চরিত্রে দেখা গিয়েছিল মন্দিরা বেদীকে। 

'কোমরটাই নাচাচ্ছ, কিন্তু নিতম্ব তো নড়ছে না!' সরোজ খানের চিৎকারে ঘাবড়ে যান মন্দিরা

মন্দিরা বেদী

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 20 June 2025 14:59

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের কালজয়ী ছবিগুলির মধ্যে একটি হল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (DDLJ)। শাহরুখ খান ও কাজলের পাশাপাশি এই ছবিতে ছোট্ট অথচ মনে রাখার মতো একটি চরিত্রে দেখা গিয়েছিল মন্দিরা বেদীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, সেই সময় ‘মেহেন্দি লাগাকে রাখনা’ গানের শুটিংয়ের সময় তাঁর নাচ দেখে প্রয়াত কোরিওগ্রাফার সরোজ খান তাঁকে সানি দেওলের সঙ্গে তুলনা করেছিলেন!

“আমি তখন প্রথমবার কোনও গানে পারফর্ম করছি। আমাকে বলা হয়েছিল, মাথায় হাত রেখে কোমর নাচাতে। আমি তো জীবনেও এটা করিনি। তখন সরোজ জি বললেন, ‘তুমি কাঁধ নাচাচ্ছো, এটা সানি দেওল স্টাইল। মেয়েরা কোমর নাচায়। তাছাড়া তোমার তো নিতম্বও নড়ছে না’ কথাটা শুনে এতটাই হতবাক হয়ে গিয়েছিলাম, চারদিন ধরে সেই গানের শুটিং কীভাবে কাটিয়েছিলাম, নিজেই জানি না,” বলেন মন্দিরা।

সরোজ খান ছিলেন অত্যন্ত খুঁতখুঁতে এবং পারফেকশনিস্ট। তাই তাঁর এমন মন্তব্যে তরুণী মন্দিরা বেশ আঘাত পেয়েছিলেন। তবুও নিজের সবটা দিয়ে তিনি চেষ্টা করেছিলেন দৃশ্যটা ঠিকঠাক করে তুলতে।

মন্দিরা আরও জানান, পুরো ছবিতে তাঁর দৃশ্য খুব বেশি ছিল না, কিন্তু তবুও তিনি গর্বিত যে তিনি এমন একটি ঐতিহাসিক ছবির অংশ হতে পেরেছেন। তিনি বলেন, “ছবিটা আমি শুধু প্রিমিয়ারে দেখেছিলাম। এখনো মাঝেমধ্যে কেউ কেউ টিভি স্ক্রিনের ছবি পাঠায় বা মারাঠা মন্দিরে দেখে জানায়। আমি ভাবি, একটা ছোট চরিত্র হলেও সেই ছবির অংশ হতে পেরেছি, এটাই অনেক।”

এছাড়া তিনি জানান, তাঁর ধারণা ছিল ছবিতে তিনি একটু বড় চরিত্রে সুযোগ পাবেন। কারণ বেশ কয়েকবার টেক নিতে হয়েছিল তাঁকে। তবে সেই ২২ দিনের শুটিংয়ের অভিজ্ঞতা ছিল অসাধারণ। শাহরুখ খান ও কাজলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ইতিবাচক ছিল বলে জানান তিনি।

“শাহরুখ খুবই স্বাভাবিক, খুবই দয়ালু একজন মানুষ। গানটির রিটেক নেওয়ার সময়ও তিনি খুব ধৈর্য ধরতেন। কাজল প্রথমে খুব কথা বলতেন না, কিন্তু পরে খুব ভাল বন্ধুত্ব তৈরি হয়। সবমিলিয়ে সেই ২২ দিন ছিল জীবনের এক মূল্যবান অধ্যায়,” বলেন মন্দিরা।


```