Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহরুখ নন, প্রথম পছন্দ ছিলেন আমির! তারপরও ‘ডর’ থেকে বাদ পড়েন, কেন জানেন?

১৯৯৩ সালের যশ চোপড়া পরিচালিত কাল্ট ক্লাসিক ‘ডর’, যেটি শাহরুখ খানকে এনে দেয় বিশাল জনপ্রিয়তা। ছবির মূল ভিলেন রাহুল মেহরার চরিত্রে যাঁকে দেখে দর্শক কাঁপতে শিখেছিল, সেই চরিত্র প্রথমে আমির খানের কাছেই গিয়েছিল।

শাহরুখ নন, প্রথম পছন্দ ছিলেন আমির! তারপরও ‘ডর’ থেকে বাদ পড়েন, কেন জানেন?

‘ডর’ থেকে বাদ পড়েন আমির

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 20 June 2025 13:53

দ্য ওয়াল ব্যুরো: তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজ করছেন আমির খান। ‘দিল চাহতা হ্যায়’, ‘রং দে বসন্তী’, ‘গজিনি’, ‘দঙ্গল’—সিনেমার তালিকা দীর্ঘ। কিন্তু এই সাফল্যের মাঝেও এমন অনেক সিনেমা রয়েছে, যেগুলো শেষমেশ আমিরকে ছেড়ে অন্য তারকাদের হাতে গেছে—আর সেগুলোর অনেকগুলোই হয়ে উঠেছে সুপারহিট।

তেমনই একটি ছবি ১৯৯৩ সালের যশ চোপড়া পরিচালিত কাল্ট ক্লাসিক ‘ডর’, যেটি শাহরুখ খানকে এনে দেয় বিশাল জনপ্রিয়তা। ছবির মূল ভিলেন রাহুল মেহরার চরিত্রে যাঁকে দেখে দর্শক কাঁপতে শিখেছিল, সেই চরিত্র প্রথমে আমির খানের কাছেই গিয়েছিল।

অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, আমির নাকি নিজে থেকেই ছবিটি ছেড়ে দিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক এক সাক্ষাৎকারে (Zoom-এ) এই দাবিকে খারিজ করেন অভিনেতা। বরং তাঁর দাবি, তাঁকে “ছবিটি থেকে বাদ দেওয়া হয়েছিল”।

আমির বলেন, “আমি ‘ডর’ সিনেমাটি ফিরিয়ে দিইনি। আমি হ্যাঁ বলেছিলাম। কিন্তু আমাকে বাদ দেওয়া হয়েছিল কারণ আমি যৌথভাবে চিত্রনাট্য শুনতে চেয়েছিলাম। ছবিতে দু’জন অভিনেতা ছিল, আমি চাইছিলাম একসঙ্গে বসে সবাই মিলে গল্পটা শুনি। যশজির পছন্দ হয়নি এই পদ্ধতি, তাই আমাকে বাদ দেওয়া হয়।”

আমিরের মতে, ছবিতে একাধিক প্রধান চরিত্র থাকলে সবাইকে একসঙ্গে বসিয়ে গল্প বলা উচিত, যাতে টিম হিসেবে সবাই কাজ করতে পারেন। কিন্তু যশ চোপড়ার সঙ্গে এই বিষয়ে মতভেদ হয়, আর শেষমেশ চরিত্রটি চলে যায় শাহরুখ খানের হাতে। এরপর যা ইতিহাস, তা সকলেরই জানা।

জানা যায়, আমির ছাড়াও এই চরিত্রের জন্য ভাবা হয়েছিল সঞ্জয় দত্ত ও অজয় দেবগনের নাম। কিন্তু সবকিছু পেরিয়ে শেষপর্যন্ত সুযোগটা পেয়েছিলেন শাহরুখ খান।

এদিকে, এখন আমির খান প্রস্তুত হচ্ছেন তাঁর আগামী ছবি ‘সিতারে জমিন পার’-এর মুক্তির জন্য। এই স্পোর্টস-কমেডি ছবিটি ২০১৮ সালের স্প্যানিশ ছবি 'Champions'-এর অফিসিয়াল হিন্দি রিমেক। ছবিতে আমিরের সঙ্গে থাকছেন জেনেলিয়া দেশমুখ। সম্প্রতি ছবির সেট থেকে একটি BTS ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে শাহরুখ খানকেও দেখা গেছে ক্যামেরার পেছনে আমিরদের সঙ্গে দেখা করতে আসতে।
 


```