Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

‘বাচ্চাদের সামনে তো থাম’! সপরিবারে গাড়ি থেকে নেমেই কাকে ধমক দিলেন সঞ্জয় দত্ত?

সপরিবারে বেরোতেই ক্যামেরা দেখে ধমক অভিনেতার, মুহূর্তে ভাইরাল ভিডিও।

‘বাচ্চাদের সামনে তো থাম’! সপরিবারে গাড়ি থেকে নেমেই কাকে ধমক দিলেন সঞ্জয় দত্ত?

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 28 March 2026 11:49

দ্য ওয়াল ব্যুরো: ধুরন্ধর ২-এর বড় সাফল্যের মাঝেই আবারও আলোচনায় উঠে এলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। ছবিতে এসপি চৌধুরীর চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে পরিবারের সঙ্গে বেরোতে গিয়ে পাপারাজ্জিদের উপর বিরক্ত হতে দেখা যায় তাঁকে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্ত্রী মান্যতা দত্ত এবং দুই সন্তানকে নিয়ে গাড়ি থেকে নামছেন সঞ্জয় দত্ত। সেই সময় পাপারাজ্জিরা তাঁদের ঘিরে ভিডিও তুলতে শুরু করেন। পরিবারের সঙ্গে ব্যক্তিগত মুহূর্তে ক্যামেরা দেখে স্পষ্ট বিরক্ত হন অভিনেতা। হঠাৎই তাঁদের দিকে তাকিয়ে চিৎকার করে বলেন, “বন্ধ কর না বে…”, এবং ক্যামেরা বন্ধ করার নির্দেশ দেন। মুহূর্তের মধ্যেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। কেউ মজার ছলে লিখেছেন, “সঞ্জয় দত্ত বলিউডের আন্ডারটেকার।” আবার কেউ পাপারাজ্জিদের উদ্দেশে মন্তব্য করেছেন, “মিল গয়া প্রসাদ।” অনেকেই হাসির ইমোজি দিয়ে পুরো ঘটনাকে হালকা মেজাজেই নিয়েছেন।

পরিচালক আদিত্য ধর-এর ধুরন্ধর ১ এবং ধুরন্ধর ২—দুই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। ছবিতে তিনি এসপি আসলাম চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি বালুচদের ঘৃণা করেন। এই চরিত্রে তাঁর অভিনয় বিশেষভাবে দর্শকদের নজর কেড়েছে এবং প্রশংসাও পেয়েছে।

ধুরন্ধর 2-এর সাফল্যের আবহেই সামনে এসেছে সঞ্জয় দত্তের নতুন ছবি ‘আখরি সাওয়াল’-এর ফার্স্ট লুক। আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। এতে তাঁর সঙ্গে অভিনয় করছেন অমিত সাধ, সমীরা রেড্ডি, ত্রিধা চৌধুরী এবং নীতু চন্দ্রা। ছবিটি পরিচালনা করেছেন অভিজিৎ মোহন ওয়ারাং।

২০০৮ সালে মান্যতা দত্তকে বিয়ে করেন সঞ্জয় দত্ত। তাঁদের যমজ সন্তান রয়েছে—ছেলে শহরান দত্ত এবং মেয়ে ইকরা দত্ত। সঞ্জয় দত্তের পরিবার দীর্ঘদিন ধরেই বলিউডের সঙ্গে যুক্ত। তাঁর বাবা সুনীল দত্ত ছিলেন প্রখ্যাত অভিনেতা, প্রযোজক ও পরিচালক, পাশাপাশি রাজনীতি ও সমাজসেবার সঙ্গেও যুক্ত ছিলেন। ২০০৫ সালে তাঁর মৃত্যু হয়। মা নার্গিস দত্ত ছিলেন হিন্দি সিনেমার এক জনপ্রিয় অভিনেত্রী।


```