Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘হাউসফুল ৫’-এর পিছু ছাড়ছে না বিতর্ক! 'বেমালুম টুকেছেন হুক স্টেপ', অভিযোগ বিখ্যাত ডান্সারের

মুক্তির মাত্র ক’দিনের মধ্যেই বিতর্ক ঘনিয়ে উঠে এসেছে। প্রথমে গানের রাইটস সংক্রান্ত সমস্যা, এবার উঠল স্টেপ চুরির অভিযোগ।

‘হাউসফুল ৫’-এর পিছু ছাড়ছে না বিতর্ক! 'বেমালুম টুকেছেন হুক স্টেপ', অভিযোগ বিখ্যাত ডান্সারের

শেষ আপডেট: 10 June 2025 16:20

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের বহুচর্চিত কমেডি ফ্র্যাঞ্চাইজি হাউসফুল ৫ তার প্রথম ঝলক প্রকাশের পর থেকেই শিরোনামে। তবে এবার ছবির নতুন গান ‘লাল পরি’কে কেন্দ্র করে শুরু হল নতুন এক বিতর্ক। একদিকে যখন গানটি নিয়ে কপিরাইটের অভিযোগ উঠেছে, তখনই আরেক নতুন সমস্যা সামনে এল। ডান্সার সন্দীপ ব্রাহ্মণ দাবি করেছেন, তাঁর সিগনেচার ডান্স মুভ কপি করেছে ছবির নির্মাতারা।

কে এই সন্দীপ ব্রাহ্মণ?
২২ বছর বয়সি এই প্রতিভাবান ডান্সার সোশ্যাল মিডিয়ায় পরিচিত তাঁর স্টেজনেম ‘পপিং স্যান্ডি’ নামে। ২০২৩ সালে তিনি রোমানিয়া গট ট্যালেন্ট সিজন ১৩ জিতে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন এবং পুরস্কারস্বরূপ পান ১০,০০০ ইউরো।
স্ট্রিট ডান্সার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন সন্দীপ। শপিং মল, রাস্তায় পারফর্ম করে ধাপে ধাপে এগিয়েছেন সাফল্যের দিকে। বর্তমানে তিনি শিশুদের প্রশিক্ষণ দেন, তাঁর বিশেষ ধরনে নাচ শেখান তাদের। রোমানিয়ার মানুষের আন্তরিকতায় মুগ্ধ হয়ে, তিনি এখন আপাতত সেখানকারই বাসিন্দা।

কী নিয়ে শুরু হল এই ‘লাল পরি’ বিতর্ক?
‘হাউসফুল ৫’-এর গান ‘লাল পরি’ মুক্তির পর পরই, সমদীপ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি দাবি করেন- গানের একটি গুরুত্বপূর্ণ হুক স্টেপ তাঁর তৈরি করা এবং বহুদিন ধরেই তিনি সেটি পারফর্ম করছেন।

তিনি জানান, ‘আপনারা তো আমার সিগনেচার স্টেপগুলো আগে থেকেই চেনেন। ‘লাল পরি’-তে ঠিক সেই স্টেপটাই ব্যবহার করা হয়েছে, যা আমি বহুদিন ধরেই করছি। আমার বহু বন্ধুই ইনস্টাগ্রামে এটা জানিয়ে আমাকে মেসেজ করেছে। আমি ইনস্টাগ্রাম ও ইউটিউব মিলিয়ে সব চেক করেছি। কোথাও আমার নাম নেই, কোনও ক্রেডিটও নেই। বুঝতেই পারছি না, কী হচ্ছে এসব।’

তিনি পরে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে- গানের ওই অংশটি সত্যিই তাঁর আগের ভিডিওর সঙ্গে হুবহু মিলে যাচ্ছে।

বলাই বাহুল্য, হাউসফুল ৫ নিয়ে বিতর্ক এত সহজে ঠান্ডা হওয়ার নয়।

তরুণ মানসুখানি পরিচালিত এই ছবিটি বলিউডের অন্যতম ব্যয়বহুল কমেডি ফিল্ম। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই ছবিতে আছেন একঝাঁক তারকা- অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, নার্গিস ফকরি, জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনম বাজওয়া, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পটেকর, ফরদীন খান, চিত্রাঙ্গদা সিং, শ্রেয়াস তলপড়ে, ডিনো মোরিয়া ও সৌন্দর্য শর্মা। সব মিলিয়ে চাঁদের হাট।

ছবিটি মুক্তি পেয়েছে ২০২৫-এর ৬ জুন। তবে মুক্তির মাত্র ক’দিনের মধ্যেই বিতর্ক ঘনিয়ে উঠে এসেছে। প্রথমে গানের রাইটস সংক্রান্ত সমস্যা, এবার উঠল স্টেপ চুরির অভিযোগ।


```