Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

শাহরুখের ছেলেকে ফাঁসানো সমীরকে এখনই গ্রেফতার নয়! রক্ষাকবচ দিল্লি হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: সিবিআইয়ের (CBI) তলবের মধ্যেই দিল্লি হাইকোর্টে কিছুটা হলেও স্বস্তি মিলল প্রাক্তন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede)। জানা গিয়েছে, সমীর দিল্লির উচ্চ আদালতে (Delhi High Court) সমন বন্ধ করার অনুরোধ করেছিলেন। বুধবার

শাহরুখের ছেলেকে ফাঁসানো সমীরকে এখনই গ্রেফতার নয়! রক্ষাকবচ দিল্লি হাইকোর্টের

শেষ আপডেট: 18 May 2023 10:17

দ্য ওয়াল ব্যুরো: সিবিআইয়ের (CBI) তলবের মধ্যেই দিল্লি হাইকোর্টে কিছুটা হলেও স্বস্তি মিলল প্রাক্তন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede)। জানা গিয়েছে, সমীর দিল্লির উচ্চ আদালতে (Delhi High Court) সমন বন্ধ করার অনুরোধ করেছিলেন। বুধবার হাইকোর্ট তাঁর অন্তর্বর্তীকালীন সুরক্ষা মঞ্জুর করেছে। আগামী পাঁচদিন তাঁকে গ্রেফতার করা যাবে না বলেও রায় দিয়েছে হাইকোর্ট।

এর পাশাপাশি দিল্লি হাইকোর্ট জানিয়েছে, প্রাক্তন এনসিবি কর্তা চাইলে এরপর মুম্বই হাইকোর্টেও যেতে পারেন। তবে সমীর ওয়াংখেড়ে কী করবেন, তা এখনও জানা যায়নি। এর পাশাপাশি, বৃহস্পতিবার সিবিআই তাঁকে হাজিরার জন্যও ডেকে পাঠিয়েছে। সূত্রের খবর, তিনি সিবিআইয়ের কাছে হাজিরা দেবেন। উল্লেখ্য, দিল্লি হাইকোর্টে সমীর ওয়াংখেড়ে বলেছিলেন, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা এবং বিভ্রান্তিকর।

বৃহস্পতিবার, ১৮ তারিখ সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়েকে। তিনি সেই মতো সিবিআইয়ের মুখোমুখি হবেন বলেই খবর। তবে তার আগেরদিনই দিল্লি আদালতে স্বস্তি মিলেছে তাঁর। দিল্লি উচ্চ আদালতে সরকারি কৌঁসুলি যুক্তি দিয়েছিলেন যে, সমীর ওয়াংখেড়ের আবেদনটি বম্বে হাইকোর্টে তোলা উচিত। সেই মতো বিচারপতি বিকাশ মহাজনের বেঞ্চ আগামী পাঁচদিন ওয়াংখেড়েকে গ্রেফতারি এড়ানোর রক্ষাকবচ দিয়েছে।

মূলত, আরিয়ান খান মাদক মামলার ঘটনাতেই প্রাক্তন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়েকে সিবিআই তলব করেছে। অভিযোগ, আরিয়ানকে মুক্ত করতে নাকি প্রায় ২৫ কোটি টাকা চেয়ে বসেন সমীর। সেই রিপোর্টের উপর ভিত্তি করেই তদন্ত হয় এবং তারপর সমীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের হয়। সিবিআই জানিয়েছে, সমীর নিজের সম্পত্তি বৃদ্ধি করতেই শাহরুখ খান ও তাঁর পরিবারকে ফাঁসিয়ে টাকা আদায়ের চেষ্টা করেছিলেন। দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন।

মমতার নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে, বাংলায় দেখানো যাবে ‘দ্য কেরালা স্টোরি’


```