Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

নিউ ইয়র্কে সলমন রুশদির উপর হামলা! গর্জে উঠল বলিউড

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ঠিক আগে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ছুরির আঘাতে (stabbed) আক্রান্ত হন বিখ্যাত সাহিত্যিক সলমন রুশদি (Salman Rushdie)। তাঁর উপর হামলায় স্তম্ভিত গোটা বিশ্ব। জানা গেছে, তাঁর

নিউ ইয়র্কে সলমন রুশদির উপর হামলা! গর্জে উঠল বলিউড

শেষ আপডেট: 13 August 2022 14:57

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ঠিক আগে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ছুরির আঘাতে (stabbed) আক্রান্ত হন বিখ্যাত সাহিত্যিক সলমন রুশদি (Salman Rushdie)। তাঁর উপর হামলায় স্তম্ভিত গোটা বিশ্ব। জানা গেছে, তাঁর উপর হামলা চালান যুবকের বয়স ২৪ বছর। এবার এই ঘটনায় গর্জে উঠল বলিউডের তারকারা।

এপির এক সাংবাদিক জানিয়েছেন, রুশদির পরিচয় পর্বের সময় মঞ্চে উঠে আসেন এক ব্যক্তি এবং তাঁকে ঘুষি মারতে থাকেন। রুশদির ঘাড়ে গুরুতর আঘাত লেগেছে। এয়ারলিফ্ট করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ভেন্টিলেটরে আছেন। চোখের সামনে বুকারজয়ী সাহিত্যিকের উপরে এইরকম হামলায় নিন্দার ঝড় বয়ে গিয়েছে।

রুশদিকে ছুরি দিয়ে কোপানো আততায়ী ২৪ বছরের তরুণ, কে সে!

বলিউড অভিনেতা কঙ্গনা রানাওয়াতের মন্তব্য, তিনি এই ঘটনায় 'আতঙ্কিত'। কঙ্গনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এই হামলা সম্পর্কে লিখেছেন, ‘জিহাদিদের আরেকটি ভয়ঙ্কর কাজ। যেভাবে কেঁপে উঠেছি, তাতে বলার মতো শব্দ খুঁজে পাচ্ছি না। ভয়ঙ্কর।’

Salman Rushdie

এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন গীতিকার জাভেদ আখতারও। হামলার কড়া নিন্দা জানিয়ে টুইটারে তিনি লেখেন, ‘আমি সলমন রুশদির ওপর সেই ধর্মান্ধ ব্যক্তির বর্বরোচিত হামলার নিন্দা করছি। আশা করি নিউ ইয়র্ক পুলিশ এবং আদালত হামলাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’

https://twitter.com/Javedakhtarjadu/status/1558131222525517824?s=20&t=jH2Iz8ew5n-GXNGh5WtIIQ

স্বরা ভাস্কর এই ঘটনাটিকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন। টুইটে তিনি লেখেন, ‘সলমন রুশদির জন্য ভীষণই চিন্তিত। এই হামলা লজ্জাজনক, নিন্দনীয় ও জঘন্য!'

https://twitter.com/ReallySwara/status/1558136804473126913?s=20&t=jH2Iz8ew5n-GXNGh5WtIIQ

```