Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন

জন্মদিনে ভক্তদের ‘রিটার্ন গিফট’, সলমনের ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর টিজারে তোলপাড় নেটপাড়া

জন্মদিনে ভক্তদের প্রতিশ্রুতি রাখলেন সলমন খান। প্রকাশ্যে এল ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর প্রথম টিজার।

জন্মদিনে ভক্তদের ‘রিটার্ন গিফট’, সলমনের ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর টিজারে তোলপাড় নেটপাড়া

‘ব্যাটেল অফ গালওয়ান’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 27 December 2025 18:49

দ্য ওয়াল ব্যুরো: কথা দিয়েছিলেন জন্মদিনে ভক্তদের ‘রিটার্ন গিফট’ দেবেন। সেই কথা রাখলেন সলমন খান (Salman Khan)। সেই মতোই ২৭ ডিসেম্বর, শনিবার নিজের জন্মদিনে প্রকাশ করলেন বহু প্রতীক্ষিত ছবি ‘ব্যাটেল অফ গালওয়ান’- (Battle of Galwan) এর প্রথম ঝলক। পাঁচ বছর আগে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর সেই রক্তক্ষয়ী সংঘর্ষের প্রেক্ষাপটে ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া।

টিজারের শুরুতেই শোনা যায় বিরসা মুণ্ডার জয়গান। এরপর বজরংবলী ও দেশমাতৃকার জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সীমান্ত। ‘কর্নেল বিকুমল্লা’র চরিত্রে সলমনকে দেখা যাচ্ছে বিধ্বংসী মেজাজে। কপাল ফেটে রক্ত ঝরছে, কাঁধে কাঁটাতার জড়ানো হাতিয়ার, আর চোখে প্রতিশোধের আগুন। টিজারে দেখা যায়, হাতে একটি গাছের গুঁড়ি নিয়েই শয়ে শয়ে শত্রু নিধন করছেন তিনি। সলমনের বিপরীতে এই ছবিতে নায়িকা হিসেবে থাকছেন চিত্রাঙ্গদা সিং।

টিজারের শেষ দিকে সলমনের কণ্ঠে শোনা যায় এক রগরগে সংলাপ, “মৃত্যুকে ভয় পাব কেন? মৃত্যু তো আসবেই…”। বর্তমান পরিস্থিতিতে এই সংলাপের বিশেষ তাৎপর্য খুঁজে পাচ্ছেন অনুরাগীরা। ভক্তদের একাংশের ধারণা, পর্দার এই সংলাপের মাধ্যমে আদতে বাস্তব জীবনের ‘বিষ্ণোই গ্যাং’-এর হুমকিকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সুপারস্টার।

 ভাইজানের এই ‘লার্জার দ্যান লাইফ’ অবতার দেখে ভক্তদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে। অনেকেরই ভবিষ্যদ্বাণী, এই ছবি অনায়াসেই ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে যাবে। পরিচালক অপূর্ব লাখিয়া, যিনি আগে ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’র মতো হিট ছবি উপহার দিয়েছেন, তাঁর হাত ধরে সলমন আবার বক্স অফিসে সাফল্যের চাবিকাঠি খুঁজে পাবেন বলে মনে করা হচ্ছে।

সবশেষে জানা গেল ছবিটির মুক্তির দিনক্ষণ। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ১৭ এপ্রিল বড় পর্দায় আছড়ে পড়বে ‘ব্যাটেল অফ গালওয়ান’।


```