Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘এক চামচ ভাত খাই সারাদিনে’, বাবার করে দেওয়া ফিটনেস প্ল্যানই মেনে চলেন সলমন

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-র নতুন মরশুমের প্রথম পর্বেই উপস্থিত ছিলেন সলমন খান। নেটফ্লিক্সে সম্প্রচারিত সেই পর্ব ইতিমধ্যেই দর্শকমহলে সাড়া ফেলেছে। 

‘এক চামচ ভাত খাই সারাদিনে’, বাবার করে দেওয়া ফিটনেস প্ল্যানই মেনে চলেন সলমন

সলমন খান

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 27 June 2025 18:33

দ্য ওয়াল ব্যুরো: ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-র নতুন মরশুমের প্রথম পর্বেই উপস্থিত ছিলেন সলমন খান। নেটফ্লিক্সে সম্প্রচারিত সেই পর্ব ইতিমধ্যেই দর্শকমহলে সাড়া ফেলেছে। কপিল শর্মা, অর্চনা পুরণ সিং, নবজোৎ সিং সিধু, সুনীল গ্রোভার, কৃষ্ণা অভিষেক ও কিকু শারদার সঙ্গে মজার আড্ডায় নিজের জীবনযাপন ও পারিবারিক গল্প শোনালেন সলমন।

সম্প্রতি সিধুর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি অংশে সলমন জানান, তাঁর বাবা সেলিম খান এখনও প্রত্যেকদিন হাঁটেন বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ড পর্যন্ত। “বাবা বলেন, ‘আমার খাবারদাবার কমে গেছে’, কিন্তু তারপরও তিনটে পরোটা, ভাত, মাংস আর মিষ্টি—দু’বেলাই খেয়ে ফেলেন। ওঁর মেটাবলিজমটাই আলাদা, ওঁর ডিসিপ্লিনটাই আলাদা,” বলেন সলমন। ৮৯ বছর বয়সেও সেলিম খানের এই রুটিনে পরিবার অত্যন্ত গর্বিত বলে জানান অভিনেতা।

নিজের খাদ্যাভ্যাস সম্পর্কেও খোলাখুলি বলেন সলমন, “আমি সবই খাই, তবে অতিরিক্ত নয়। যেমন ধরো এক চামচ ভাত, কখনও বড়জোর দেড় চামচ, সঙ্গে সবজি, আর চিকেন, মাটন বা মাছ।”

একই সাক্ষাৎকারে সলমন খান জানান, ভারতে ‘জিম কালচার’ শুরু করার পিছনে তাঁরও ভূমিকা ছিল। তিনি খুশি যে ধরণীন্দ্রর মতো বর্ষীয়ান অভিনেতারাও স্বাস্থ্য নিয়ে সচেতন রয়েছেন। যদিও তাঁর শেষ ছবি ‘সিকান্দার’ বক্স অফিসে বিশেষ চলেনি, তবু থামতে নারাজ সলমন। শোনা যাচ্ছে, গালওয়ান উপত্যকার সংঘর্ষ নিয়ে একটি যুদ্ধচিত্রে অভিনয় করছেন তিনি। পরিচালনায় থাকবেন অপূর্ব লাখিয়া। 


```