Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শুটিং চলাকালীনই ব্রেনস্ট্রোক! কাকে বাঁচাতে হাসপাতালের বিপুল খরচ মেটান ‘দিলদরিয়া’ সলমন

শুটিং চলাকালীন ব্রেনস্ট্রোক, বিপুল হাসপাতাল বিল—সব নিঃশব্দে মিটিয়ে দিয়েছিলেন ভাইজান।

শুটিং চলাকালীনই ব্রেনস্ট্রোক! কাকে বাঁচাতে হাসপাতালের বিপুল খরচ মেটান ‘দিলদরিয়া’ সলমন

সলমন খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 10 February 2026 14:34

দ্য ওয়াল ব্যুরো: বিপদের দিনে যাঁরা পাশে দাঁড়ান, তাঁরাই সত্যিকারের বন্ধু। বলিউডে সেই তালিকায় বরাবরই এগিয়ে ‘ভাইজান’ সলমন খান (Salman Khan)। তাঁর সেই মানবিক মুখের আর এক দৃষ্টান্ত তুলে ধরলেন ‘আশিকি’ খ্যাত অভিনেতা রাহুল রায়।

‘আশিকি’ ছবি দিয়ে এক সময় বলিউডে ঝড় তুলেছিলেন রাহুল। কিন্তু ধীরে ধীরে তিনি ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে যান। পরবর্তী সময়ে নানা শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। পরিস্থিতি সবচেয়ে জটিল হয়ে ওঠে ‘এলএসি’ ছবির শুটিং চলাকালীন। সেখানেই আচমকা ব্রেনস্ট্রোক হয় রাহুলের। দ্রুত তাঁকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই তাঁর অ্যাঞ্জিয়োগ্রাফি করা হয়।

চিকিৎসা চলাকালীন হাসপাতালের বিল পৌঁছে যায় বিপুল অঙ্কে। এত বড় টাকা কীভাবে শোধ করা হবে, তা বুঝে উঠতে পারছিল না রাহুলের পরিবার। সেই কঠিন সময়ে পাশে দাঁড়ান সলমন খান। কোনও রকম প্রচার না করে, নিঃশব্দে হাসপাতালের সমস্ত বিল নিজেই মিটিয়ে দেন তিনি।

এই সাহায্যের কথা এতদিন প্রকাশ্যে আসেনি। কারণ সলমন নিজে কখনওই বিষয়টি সংবাদমাধ্যমের সামনে আনেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার কথা তুলে ধরেন রাহুলের বোন প্রিয়াঙ্কা। সলমনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “ওঁর মতো বড় মনের মানুষ খুব কমই আছেন। যতটা বিল পেন্ডিং ছিল, এক মুহূর্তে সব শোধ করে দিয়েছিলেন। শুধু তাই নয়, নিজে থেকেই বারবার ফোন করে জানতে চাইতেন কোনও সাহায্যের দরকার আছে কি না। পরে যেটুকু বিল বাকি ছিল, সেটাও উনিই মিটিয়ে দেন।”

আজও সলমনের সেই মানবিক আচরণ ভুলতে পারেননি রাহুল রায়। অভিনেতার কথায়, “অনেকে ওঁর নানা দোষ খোঁজেন। কিন্তু আমার অভিজ্ঞতা আলাদা। আমার কাছে সলমন খান খুব ভাল একজন মানুষ।”


```