Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আমিরের মেয়ের বিয়েতে বড় দায়িত্ব সলমনের, নিজের বাংলোয় এলাহি আয়োজন ভাইজানের

সপরিবারের সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পৌঁছেছিলেন আমির। সেখানেই ইরা খানের গায়ে হলুদ এবং মেহেন্দি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ভাইজান। 

আমিরের মেয়ের বিয়েতে বড় দায়িত্ব সলমনের, নিজের বাংলোয় এলাহি আয়োজন ভাইজানের

শেষ আপডেট: 3 January 2024 18:17

দ্য ওয়াল ব্যুরো: সেই ১৯৯৪ সালে একসঙ্গে ছবি ‘আন্দাজ আপনা আপনা’। সময়ের সঙ্গে জীবনের বাঁকে এসেছে টানাপড়েন। একজন নিজের সেরা দিতে হয়ে উঠেছেন 'মিস্টার পারফেক্টসনিস্ট' আমির খান, আবার আরেকজন সকলের ভাইজান সলমন। বলিউডের বক্স অফিসে প্রতিযোগিতা যাই হোক কেন, সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে আজও তাঁদের বন্ধুত্ব অটুট! আর সেই বন্ধু আমিরের মেয়ে সাত পাকে বাঁধা পড়তে চলেছে বলে কথা, তাই সলমন দায়িত্ব পালন করবেন না তাও আবার হয় নাকি! 

বুধবার ৩ জানুয়ারি বসছে আমির খানের মেয়ে ইরা খানের বিয়ের আসর। বন্ধুর মেয়ের বিয়েতে উচ্ছ্বসিত সলমন। তাই ইরার জন্য মঙ্গলবার রাতে বিশেষ পার্টির আয়োজন করেন তিনি। সপরিবারের সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পৌঁছেছিলেন আমির। সেখানেই ইরা খানের গায়ে হলুদ এবং মেহেন্দি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ভাইজান। 

পাপারাৎজিদের ক্যামেরায় এদিন ছেলে জুনেইদের সঙ্গে লেন্সবন্দি হন আমির। অন্যদিকে অভিনেতার প্রাক্তন স্ত্রী কিরণ রাও ও ছোট ছেলে আজাদকেও দেখা যায় সলমনের বাড়ির গেটে। যদিও এই প্রাকবিবাহের অনুষ্ঠানের ছবি এখনও প্রকাশ্যে আসেনি।

View this post on Instagram

A post shared by Popeye ⚓ (@nupur_popeye)

গত বছর নভেম্বর মাসে জাঁকজমক করে দীর্ঘ দিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বাগদান সারেন ইরা। আর আজ বিয়ের পালা। যেখানে উপস্থিত থাকবেন সলমন খানের পরিবারের সকলে। আর তার আগের দিন ভাইজানের বন্ধুত্বপূর্ণ আয়োজন দেখে মুগ্ধ বিটাউন। 

মঙ্গলবার থেকে জোরকদমে চলছে ইরার প্রাক-বিয়ের অনুষ্ঠান। গতকাল দুপুরে আমিরের বাড়িতে অনুষ্ঠিত হয় ইরা-নূপুরের গায়ে হলুদ। সেখানে একদম মারাঠি মুলগির বেশে ধরা দিয়েছিলেন আমিরের দুই প্রাক্তন স্ত্রী। নওভরি শাড়িতে ঝলমল করছিলেন কিরণ। গায়ে হলুদের অন্দরের ছবি উঠে এসেছে নূপুরের ইনস্টাগ্রামে। 

বুধবার সকাল থেকেই আমির কন্যার মেয়ের বিয়ে নিয়ে বি টাউনে সাজো সাজো রব। প্রেমিক নুপূর শিখরের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে করবেন ইরা। ইরা ও নুপূর দুজনেই চান না তাঁদের বিয়েতে কেউ উপহার নিয়ে আসুক। বিয়ের উপহার হিসেবে তাঁরা শুভেচ্ছা ও আশীর্বাদকেই গুরুত্ব দিচ্ছেন। 


```