গত সপ্তাহে সেলিম খানকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল, শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনেও পাঠানো হয়েছিল, পরে সেখান থেকে স্থানান্তরিত করা হয় আইসিইউতে।
.jpeg.webp)
সেলিম খান
শেষ আপডেট: 25 February 2026 18:41
দ্য ওয়াল ব্যুরো: এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি সেলিম খান (Salim Khan Health Update)। তাঁকে নিয়ে চিন্তায় ছিল গোটা খান পরিবার, তবে এখন অনেকটাই সুস্থ আছেন এই প্রবীণ চিত্রনাট্যকার, জানালেন সলমন খানের (Salman Khan) সহঅভিনেত্রী ডেইজি শাহ (Daisy Shah)।
গত সপ্তাহে মঙ্গলবার সেলিম খানকে (Salim Khan Health Update) মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল, শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনেও পাঠানো হয়েছিল, পরে সেখান থেকে স্থানান্তরিত করা হয় আইসিইউতে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, ছোটখাটো ব্রেন হ্যামারেজে ভুগছেন সেলিম খান (Salim Khan)। ডেইজি জানিয়েছেন, তিনি নিয়মিত সলমন ও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন। যদিও হাসপাতালে গিয়ে সেলিম খানের সঙ্গে দেখা করতে পারেননি। তবে তিনি আশ্বস্ত করে বলেন, “সেলিম স্যার এখন ভাল আছেন। অস্ত্রোপচার সফল হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে, তবে এখন পুরোপুরি আউট অফ ডেঞ্জার।” সূত্রে খবর, শারীরিকভাবে আরও কোনও সমস্যা না হলে চলতি সপ্তাহেই হাসপাতালে থেকে বাড়ি ফিরতে পারেন তিনি।
কিংবদন্তী চিত্রনাট্যকারের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড (Medical board for Salim Khan) গঠন করা হয়েছে। সেই দলে রয়েছেন, নিউরোলজিস্ট ডা. বিনয় চাভান, কার্ডিয়োলজিস্ট ডা. অজিত মেনন, নিউরোসার্জন ডা. নীতিন দাঙ্গে এবং ডা. বিনীত আহলুওয়ালিয়া। তাঁরা প্রত্যেকে তাঁর স্বাস্থ্যের বিভিন্ন দিক দেখে সিদ্ধান্ত নিচ্ছেন।
সেলিম খানের অসুস্থতার খবর পেয়ে লীলাবতী হাসপাতালে (Lilavati Hospital) তাঁকে দেখতে যান বলিউডের বহু তারকা- আমির খান (Amir Khan), গৌরী খান, শাহরুখ খান (Shah Rukh Khan), রণবীর সিং (Ranveer Singh)-সহ অনেকেই।
খান পরিবার চেয়েছিল সেলিম খানকে (Salim Khan) নিয়ে অযথা উত্তেজনা যেন তৈরি না হয়। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন কোনও বিবৃতি যেন তাঁরা না দেয়। হাসপাতালের তরফেও জানানো হয়েছিল, খান পরিবার চাইছে কোনওরকম গণ্ডগোল যেন না হয়। সেকথা মাথায় রেখেই মিডিয়ায় বেশি তথ্য শেয়ার করা হচ্ছে না। যার ফলে উদ্বেগ বাড়ছে অনুরাগীদের মনে। সঠিক খবর সামনে না আসায়, অনেকেই সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করছেন, হাসপাতাল চত্বরে ভিড় জমাচ্ছেন। আর এতেই বেজায় অসন্তুষ্ট হচ্ছেন খান পরিবারের সদস্যরা।
সেলিম খান হিন্দি চলচ্চিত্র জগতের (Bollywood Film Industry) অন্যতম সফল লেখক। জাভেদ আখতারের সঙ্গে তাঁর জুটি বলিউডকে দিয়েছে বহু কালজয়ী ছবি- আন্দাজ, শোলে (Sholay), দিওয়ার, জঞ্জির, সীতা অর গীতা, ইয়াদোঁ কি বারাত, দোস্তানা, ত্রিশূল-সহ অসংখ্য হিট ছবি। তাঁর লেখা সংলাপ ও গল্প আজও দর্শকদের মনে গেঁথে আছে।
অন্যদিকে, সলমন খানকে (Salman Khan) সম্প্রতি এ.আর. মুরুগাদস পরিচালিত ‘সিকন্দর’ ছবিতে দেখা গিয়েছিল রশ্মিকা মন্দানার (Rashmika Mandana) সঙ্গে। তাঁর সামনে রয়েছে আরও বড় প্রজেক্ট - অপূর্ব লাখিয়ার ‘ব্যাটল অব গালওয়ান’, যেখানে চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে দেখা যাবে তাঁকে। গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘর্ষকে কেন্দ্র করে তৈরি এই ছবিটি ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও এখন মনে করা হচ্ছে, এর মুক্তি কিছুটা পিছোতে পারে।