Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

'ঐশ্বর্যা নিজেকে বেশিই সুন্দর মনে করে...', সেটে রোজ চিৎকার আর অভিষেককে নিয়ে সন্দেহ করতেন সলমন!

‘হাম দিল দে চুকে সানাম’ ছবির সেট থেকে শুরু প্রেম, কিন্তু সলমনের পজেসিভ স্বভাবই কি সম্পর্ক ভাঙার কারণ?

'ঐশ্বর্যা নিজেকে বেশিই সুন্দর মনে করে...', সেটে রোজ চিৎকার আর অভিষেককে নিয়ে সন্দেহ করতেন সলমন!

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 27 December 2025 15:52

দ্য ওয়াল ব্যুরো: সঞ্জয় লীলা বনসালির ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির সেট থেকে শুরু হয়েছিল সলমন-ঐশ্বর্যার (Salman Khan- Aishwarya Rai) প্রেম। এক সময় বলিউডের ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত এই জুটির বিচ্ছেদ হয়েছিল অত্যন্ত তিক্ততার মধ্য দিয়ে। সম্প্রতি প্রবীণ অভিনেত্রী হিমানি শিবপুরী সেই সময়ের কিছু অজানা কথা শেয়ার করেছেন।

হিমানি শিবপুরী জানান, যখন ঐশ্বর্যার সঙ্গে তিনি কাজ করতেন, তখন তাঁদের প্রেম ছিল তুঙ্গে। সলমন প্রায় প্রতি রাতেই সেটে আসতেন এবং সকালে ফিরে যেতেন। তবে ঐশ্বর্যার প্রতি সলমনের অতি-অধিকারবোধ বা ‘পজেসিভ’ স্বভাবের কারণে তাঁদের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে।

হিমানি একটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, অভিষেক বচ্চনের সঙ্গে রোহান সিপ্পির একটি ছবির শুটিং চলাকালীন সলমন হঠাৎ সেটে এসে ঐশ্বর্যার ওপর তাঁর ক্ষোভ প্রকাশ করেন। সলমন তখন রেগে গিয়ে বলেছিলেন, “কী হয়েছে? ওকে (ঐশ্বর্যা) বোঝাও। ও যেন ওয়াহিদা রেহমানকে দেখে। ও নিজেকে খুব সুন্দরী মনে করে।” হিমানি তখন সলমনকে শান্ত করার চেষ্টা করতেন।

ঐশ্বর্যা রাই তাঁর এক পুরনো সাক্ষাৎকারে সলমনের সঙ্গে বিচ্ছেদের আসল কারণ জানিয়েছিলেন। ঐশ্বর্যার দাবি অনুযায়ী, বিচ্ছেদের পর সলমন বিষয়টি মেনে নিতে পারেননি। তিনি ফোন করে আজেবাজে কথা বলতেন।

সলমন সন্দেহ করতেন যে তাঁর সহ-অভিনেতাদের সঙ্গে ঐশ্বর্যার সম্পর্ক রয়েছে। শাহরুখ খান থেকে শুরু করে অভিষেক বচ্চন, সবার সঙ্গেই তাঁর নাম জড়িয়ে সলমন সন্দেহ প্রকাশ করতেন। ঐশ্বর্যা অভিযোগ করেছিলেন যে সলমন তাঁর ওপর শারীরিক নির্যাতনও চালিয়েছিলেন। তবে শরীরে কোনও দাগ না থাকায় তিনি পরদিন স্বাভাবিকভাবেই কাজে যেতেন যেন কিছুই ঘটেনি।


```