Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

জন্মদিনে হেলেনের সঙ্গে নাচলেন সালমা, ভাইজান বললেন, 'মাদার ইন্ডিয়া'! দেখুন ভিডিও

সালমার জন্মদিনে উপস্থিত ছিলেন আরবাজ, সলমন, সোহেল, সেলিম খান, অর্পিতা শর্মা, অরভিরা খান অগ্নিহোত্রী-সহ অন্যান্যরা।

জন্মদিনে হেলেনের সঙ্গে নাচলেন সালমা, ভাইজান বললেন, 'মাদার ইন্ডিয়া'! দেখুন ভিডিও

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 10 December 2024 16:36

দ্য ওয়াল ব্যুরো: সোমবার ৮৩ তম জন্মদিন উদযাপন করলেন সলমন খানের মা সালমা খান। পরিবারের লোকজনের সঙ্গে দিনটি হাসি-মজায় কাটান তিনি। মায়ের জন্মদিনের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ভাইজান। ভিডিওতে দেখা যায়, ছোট ছেলে সোহেলের সঙ্গে সালমা খান নাচ করছেন। পরে হেলেনের সঙ্গে নাচের একটি ভিডিও-ও ভাইরাল হয়। 

সালমার জন্মদিনে উপস্থিত ছিলেন আরবাজ, সলমন, সোহেল, সেলিম খান, অর্পিতা শর্মা, অরভিরা খান অগ্নিহোত্রী-সহ অন্যান্যরা। এদিন রেড ভেলভেট কেক কেটে ৮৩ বছর উদযাপন করেন তিনি। পরে পার্টিতে সোহেলের সঙ্গে তাল মেলান। ভিডিওটি শেয়ার করেন সলমন খান। ক্যাপশনে লেখেন, 'মা শুভ জন্মদিন, তুমিই আস্ত একটা পৃথিবী, তুমিই আমার জগৎ, মাদার ইন্ডিয়া।' পোস্টটিতে তিনি তাঁর ভাইবোনদের ট্যাগ করেন।

জানা গিয়েছে, জন্মদিনের অনুষ্ঠানটি হয়েছে সোমবার মুম্বইয়ে অর্পিতার নতুন রেস্তরাঁয়। ভিডিওতে দেখা যায়, সোহেল মায়ের হাতে হাত রেখে তাঁকে নাচের জন্য উৎসাহিত করছেন। হাসতে হাসতে সোহেল বলছেন, 'আমি মায়ের সঙ্গে তাল মিলিয়ে নাচব।' নাচতেই নাচতেই তৈরি হয় আবেগঘন মুহূর্ত। মাকে জড়িয়ে ধরেন তিনি। 

জন্মদিনে সালমা খানের লুক ছিল চমৎকার। তিনি পরেছিলেন একটি প্রিন্টেড স্যুট, আর সোহেল পরেছিলেন একটি সাদা ফুলস্লিভ টি-শার্ট সঙ্গে জিন্স। পার্টিতে উপস্থিত ছিলেন সালমা খানের ঘনিষ্ঠ বন্ধু ও ফিটনেস কোচ ডিয়ানা পাণ্ডে। তিনিও সোশ্যাল মিডিয়ায় এই অনুষ্ঠানের কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করেন। একটি ভিডিওতে দেখা যায় সালমা হেলেনের সঙ্গে নাচছেন, আর অতিথিরা উল্লাসের সঙ্গে তাঁদের উৎসাহিত করছেন। 

সালমা এবং সেলিম খানের বিয়ে হয় ১৯৬৪ সালে। তাঁদের চার সন্তান রয়েছে। সলমন, সোহেল, আরবাজ ও অলবিরা। পরে ১৯৮১ সালে সেলিম খান হেলেনকে বিয়ে করেন, তবে তাঁদের কোনও সন্তান হয়নি।


```