Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

'কহো না পেয়ার হ্যায়', 'আশিকি ২' ছবিকেও টপকে যাবে 'সাইয়ারা'? কত আয় হল?

নতুন মুখ আহান-অনিতকে নিয়ে তৈরি মোহিত সুরির প্রেমের ছবি ‘সাইয়ারা’ ৩০০ কোটির ক্লাবে। 

'কহো না পেয়ার হ্যায়', 'আশিকি ২' ছবিকেও টপকে যাবে 'সাইয়ারা'? কত আয় হল?

‘সাইয়ারা’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 3 August 2025 16:23

দ্য ওয়াল ব্যুরো: আহান-অনিতের ‘সাইয়ারা’ একঝটকায় বলিউডের প্রেমের ছবির ইতিহাস বদলে দিল! নতুন মুখ, নতুন গল্প, তবুও রমরমিয়ে চলছে বক্স অফিসে। মোহিত সুরির রোমান্টিক ড্রামা ‘সাইয়ারা’ এখন ভারতের সবচেয়ে বড় লাভজনক লাভ স্টোরিগুলোর মধ্যে অন্যতম।

মুক্তির মাত্র ১৬ দিনেই এই ছবি ভারতের বাজারে আয় করেছে ২৯২ কোটি। রবিবারের মধ্যেই ছবিটি ঢুকে পড়বে ৩০০ কোটির ক্লাবে—যেটা এ দেশের কোনও প্রেমের ছবি আগে পারেনি। গোটা বিশ্বে ছবির আয় ইতিমধ্যেই ৪৬০ কোটি ছাড়িয়ে গিয়েছে। শুধু আন্তর্জাতিক বাজারেই আয় ১৩ মিলিয়ন ডলারের বেশি।

ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন আহান পাণ্ডে ও অনিত পাড্ডা। একদিকে ফ্রেশ কেমিস্ট্রি, অন্যদিকে মোহিত সুরির মিউজিক-সহ আবেগমাখা পরিচালনা, সব মিলিয়ে ‘সাইয়ারা’কে ঘিরে দর্শক উন্মাদনা ছুঁয়েছে তুঙ্গে। এখনও পর্যন্ত ভারতের প্রেক্ষাগৃহে ছবিটি দেখেছেন প্রায় ১.৪ কোটি দর্শক। আগামী সপ্তাহে এই সংখ্যা পৌঁছাতে পারে ১.৮ কোটিতে।

১৪ আগস্ট মুক্তি পাচ্ছে বড় বাজেটের ‘ওয়ার ২’। ততদিন পর্যন্ত ‘সাইয়ারা’ একক আধিপত্য বজায় রেখে চলবে বলেই আশা বক্স অফিস বিশেষজ্ঞদের। অনুমান, চূড়ান্তভাবে ভারতে ছবির আয় ছুঁয়ে ফেলবে ৩৫০ কোটি, আর আন্তর্জাতিক বাজারে ৫০০ কোটি!

অনেকে ‘সাইয়ারা’-র তুলনা করছেন মোহিত সুরিরই ‘আশিকি ২’ (২০১৩) এবং হৃতিক রোশনের ডেবিউ ছবি ‘কহো না পেয়ার হ্যায়’-এর (২০০০) সঙ্গে। ‘আশিকি ২’ আয় করেছিল ৭৮ কোটি (ভারত), আন্তর্জাতিক বাজারে ১১০ কোটি। সেই সময় প্রায় ১ কোটি দর্শক প্রেক্ষাগৃহে ছবিটি দেখেছিলেন। কিন্তু ‘সাইয়ারা’ সেই সংখ্যাকেও ছাপিয়ে গিয়েছে।

তবে ‘কহো না পেয়ার হ্যায়’-এর সামনে এখনও অনেকটা পিছিয়ে ‘সাইয়ারা’। ২০০০ সালে ওই ছবি ভারতে আয় করেছিল ৪৪ কোটি, কিন্তু তৎকালীন দর্শকসংখ্যা ছিল ৩ কোটির বেশি। বর্তমানের হিসাবে সেই আয় আজকের দিনে দাঁড়াত ৭০০ কোটির ঘরে।

সবচেয়ে সফল রোমান্টিক ছবির তকমা পেতে হলে অবশ্যই টেক্কা দিতে হবে শাহরুখ খানের ‘ডিডিএলজে’ কিংবা ‘ববি’-র মতো ছবিকে। যেগুলোর দর্শকসংখ্যা ছিল ৫ কোটির কাছাকাছি। এখনও পর্যন্ত হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক দেখেছে ‘মুঘল-এ-আজম’, প্রায় ১০ কোটি! যদিও অনেকেই ছবিটিকে পিরিয়ড ড্রামা বলেই বিবেচনা করেন।

তবু, কোনও বড় তারকা ছাড়াই ‘সাইয়ারা’-র এই উল্লম্ফন বলিউডের ইতিহাসে নিঃসন্দেহে একটি মাইলফলক। আহান-অনিতের এই সিনেমা এক কথায় প্রমাণ করেছে, শুধুই বড় মুখ নয়, ভাল গল্প আর আবেগ ছুঁলে দর্শকের মন জয় করাই যায়। আর তাতেই ‘সাইয়ারা’ হয়ে উঠেছে এই সময়ের ‘মোস্ট লাভড লাভ স্টোরি’।
 


```